যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

আত্মরক্ষায় দুই রাউন্ড গুলি,  মধুপুরে ব্যবসায়ীর বাসায় মধ্যরাতে ডাকাত দল

মধুপুরে ব্যবসায়ীর বাসায় মধ্যরাতে ডাকাত দল
টাঙ্গাইলের মধুপুরে নুরুল আলম খান রাসেল নামের এক ব্যবসায়ী নেতার বাসায় ডাকাত দল ঢুকে অবস্থান করে সন্দেহজনক ডাকাতির প্রস্তুতিকালে জেগে যায় সবাই। আত্মরক্ষার্থে দুই রাউন্ড গুলি ছুঁড়লে মসজিদে মসজিদে মাইকিং করার কারণে ডাকাত দল পালিয়ে যায়।
শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ঘটনা ঘটে। ব্যবসায়ী রাসেল মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু এর মেয়ের জামাই। টাঙ্গাইল- ময়মনসিংহ সড়কের সাথেই তার রক্তিপাড়ার বাসায় গভীর রাতে ঘটনা ঘটে।
সম্প্রতি গঠিত মধুপুর বণিক সমিতির সভাপতি ব্যবসায়ী নেতা রাসেল জানান, সিসি ক্যামেরায় দেখা গেছে ১০/১১ জনের ডাকাত দলের সবার মুখোশ, পলিথিনে ঢাকা মুখ। হাতে øাভস। রাত দুটোর দিকে ঢুকে দ্বিতীয় তলায় অবস্থান নেয়। রাত তিনটার দিকে কাজের মেয়েকে জিম্মি করে  তিন তলায় ঘুমে থাকা অবস্থায় রাসেল খান ডেকে বের করতে হুকুম করে। রাজী হয়ে ডাকতে গিয়ে চিৎকার দিলে ভয়ে আতঙ্কিত হয়ে রাসেলসহ বাসার সবাই জেগে উঠেন। দ্বিতীয় তলা নিচে অবস্থান করা  মুখোশ গ্লাভস পরা ডাকাতরা এসময় হুমকি দিলে রাসেল তার রিভলভার বের করে পর পর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েন। তার স্ত্রী সন্তানরা মোবাইল ফোনে বাসার সামনের তেলের পাম্পের স্টাফদেরসহ ৯৯৯ থানায় ফোন দেন।পাম্পের স্টাফরা পাশের একাধিক মসজিদের মাইকে ডাকাত পড়ার খবর প্রচারের ব্যবস্থা করেন। একে একে সবাই ঘুম থেকে জেগে এগিয়ে আসতে থাকে। বিপদের আবাস পেয়ে ডাকাত দল দ্রুত বাসার সীমানা প্রাচীর টপকিয়ে বের হয়ে যায়। তাদের নিয়ে আসা গাড়িতে দ্রুত পালিয়ে যায়। ডাকাত দল বড় কোন সম্পদ নিতে আসেনি ব্যবসায়ী নেতা রাসেল খান বলেন, ডাকাতি করতে না অন্য কোন উদ্দেশ্যে তারা এসেছিল তা ভাবনার বিষয়। শনিবার সন্ধ্যায় তিনি লিখিত  অভিযোগ প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।
মধুপুর থানার ওসি  মোহাম্মদ মাজহারুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, মামলার প্রক্রিয়া চলছে। রাত থেকেই  টাঙ্গাইল, ময়মনসিংহ জামালপুর রোডে অভিযানের মাধ্যমে পুলিশী তৎপরতা চালানো হয়েছে।
Tag
আরও খবর