চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ শার্শায় মামলাবাজ আফরোজা খাতুনের মিথ্যা মামলায় প্রতিবেশীরা অতিষ্ঠ তরুণদের শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' : ইউএনও নাজমুল হুসাইন রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি

লাখাইয়ে ফ্রিপ এর আওতায় কৃষক গ্রুপ গঠন প্রক্রিয়া শুরু।

লাখাইয়ে ফ্রিপ এর আওতায় কৃষক গ্রুপ গঠন প্রক্রিয়া শুরু। 

লাখাইয়ে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সী এসিস্ট্যান্স প্রজেক্ট ( ফ্রিপ) এর আওতায় কৃষক / কৃষানী গ্রুপ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রনীত সমবায় ও সমলয় ভিত্তিক চাষাবাদের আলোকে কৃষিতে যান্ত্রিক ও সমলয় চাষাবাদের মাধ্যমে উতপাদন বৃদ্ধির লক্ষ্যে লাখাইয়ে কৃষক/ কৃষানী গ্রুপ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। উপজেলার ৬ টি ইউনিয়ন এর প্রতিটি ইউনিয়ন এ ৯ টি করে ৫৪ টি কৃষক গঠনের লক্ষ্য মাত্রা ধরে গ্রুপ গঠন প্রক্রিয়া চলছে।ইতিমধ্যে ১৮ টি কৃষকগ্রুপ গঠন করা হয়েছে বলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়। এরই ধারাবাহিকতায় রবিবার ( ২১জানুয়ারি)  দুপুর ১১ টায়  উপজেলার করাব  ইউনিয়ন এর সিংহ গ্রাম উকিল বাড়িতে   কৃষক/কৃষাণী  গ্রুপ গঠনের লক্ষ্যে এক সভা কৃষক মহিউদ্দিন  আহমেদ রিপন এর সভাপতিত্বে ও মুশাহিদ মিয়ার  সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে গ্রুপ সংগঠক হিসাবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম 

এতে গ্রামের ৩০ জন কৃষক / কৃষাণী অংশ নেন। 

সভায় উপস্থিত সদস্যদের ঐক্য মতের ভিত্তিতে মহিউদ্দিন  আহমেদ রিপন  কে সভাপতি, মো:মুগাই মিয়া মিয়া কে সিনিয়র সহসভাপতি এবং  ইকবাল মিয়া কে সাধারণ সম্পাদক ও মোসাম্মৎ পান্না  আক্তার কে কোষাধ্যক্ষ করে ৩০( ত্রিশ) সদস্য বিশিষ্ট  সিংহ গ্রাম  কৃষক / কৃষাণী গ্রুপ গঠন করা হয়। 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন গ্রুপ ভিত্তিক ও সমলয় চাষাবাদ এ যন্ত্রপাতির ব্যবহার সহজতর। একটি নির্দিষ্ট এলাকার একটি মাঠে একই সাথে একই সময়ে একধরনের ফসল আবাদ করলে এতে যন্ত্রীক উপায়ে চাষাবাদ, রোপন ও কর্তন করা সুবিধাজনক। সমলয় আবাদের ফলে উৎপাদন বৃদ্ধি পাবে।কৃষক / কৃষাণীদের সমন্বয়ে গ্রুপ গঠনের ফলে কৃষিতে নারীদের অংশ বাড়বে।

Tag
আরও খবর







deshchitro-69e87bf1db10d-220426014241.webp
সোনাইমুড়িতে মব আতঙ্ক

৫ ঘন্টা ১৬ মিনিট আগে