সজীব আহমেদ ওয়াজেদ জয়কে প্রধানমন্ত্রীর অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, গত বছরের ২৯ নভেম্বর প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন সজীব আহমেদ ওয়াজেদ জয়। ২০১৪ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পান বঙ্গবন্ধুর এ দৌহিত্র। এরপর, রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩(বি) (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে ২০১৯ সালের ১৫ জানুয়ারি সজীব ওয়াজেদ জয়কে উপদেষ্টা পদে পুনঃনিয়োগ দেন প্রধানমন্ত্রী।
৫ ঘন্টা ২৩ মিনিট আগে
২২ ঘন্টা ২৬ মিনিট আগে
১ দিন ২১ ঘন্টা ৪৬ মিনিট আগে
১ দিন ২১ ঘন্টা ৫০ মিনিট আগে
৩ দিন ১৪ ঘন্টা ১২ মিনিট আগে
৫ দিন ৩৭ মিনিট আগে
৭ দিন ১২ মিনিট আগে
৮ দিন ১৩ ঘন্টা ৩৭ মিনিট আগে