জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

পঞ্চমবার ও টানা চতুর্থবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানালেন সভাপতি আজিব উল্লাহ ও যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতৃবৃন্দ

পঞ্চমবার ও টানা চতুর্থবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় বাংলাদেশ আওয়ামী-লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন- যুক্তরাজ্য আওয়ামীলীগ বেডফোর্ড শাখার সভাপতি আজিব উল্লাহ ও লন্ডন আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আমিনুল হক জিল্লুসহ যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতৃবৃন্দ।


যুক্তরাজ্য আওয়ামীলীগ বেডফোর্ড শাখার সভাপতি আজিব উল্লাহ বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বিভিন্ন উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন’ প্রকল্পসহ দেশে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এ লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 


তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়িত হচ্ছে।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করে উন্নয়নকে প্রাধিকার দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ধন্যবাদ জানান।


মঙ্গলবার দুপুরে(১৬ জানুয়ারি) প্রধানমন্ত্রীর গণভবনে শুভেচ্ছা জানানোর সময় যুক্তরাজ্য  আওয়ামী-লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় নেতাকর্মীদের জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু তুমুল স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

Tag
আরও খবর