জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

সান্তাহার রেলওয়ে স্টেশনে শীতে নারীর মৃত্যু

অজ্ঞাত নারীর মরদেহ।

আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনে পড়ে থাকা অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গত শুক্রবার রাত ৭টায় রেলওয়ে স্টেশনের ৫নং প্লাটফরম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানান, ওই নারী এলাকায় ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করে সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে স্টেশনের প্লাটফরমে এসে রাত যাপন করতো। গত শুক্রবার সন্ধ্যার পর সে রেলওয়ে স্টেশনের ৫নং প্লাটফরমে মারা গেলে জনতা রেলওয়ে থানায় খবর দেন। রাতে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে পরদিন গতকাল শনিবার ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বলেন, সে অসুস্থ্যের পাশাপাশি প্রচন্ড শীতের কারনে মারা যেতে পারে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। তার লাশের পরিচয় শনাক্তের জন্য কাজ চলছে। 

Tag
আরও খবর