চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের

কারাবন্দি জহিরউদ্দিন স্বপন ও শহীদউদ্দিন চৌধুরী এ্যানীর পরিবারের পাশে বিএনপি মিডিয়া সেল


ক্ষমতাসীন আওয়ামী লীগের নিপীড়ন-নির্যাতনের শিকার হয়ে কারাগারে বন্দি বিএনপি মিডিয়া সেল-এর আহ্বায়ক জহিরউদ্দিন স্বপন ও সদস্য সচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানীর পরিবারের খোঁজখবর নিলেন সেলের অন্য সদস্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আজ শুক্রবার সন্ধ্যায়, (১৯ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে দলের এই দুই নেতার বাসভবনে যান বিএনপি মিডিয়া সেলের সদস্যবৃন্দ। তারা হলেন- সাবেক এমপি শাম্মী আক্তার, বিএফইউজে'র মহাসচিব সাংবাদিক কাদের গণি চৌধুরী, সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, ব্যারিস্টার মীর হেলাল প্রমুখ।


এসময় বিএনপি মিডিয়া সেলের সদস্যরা পৃথকভাবে দলের দুই নেতার পরিবারের সদস্যদের বাসভবনে গিয়ে খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান।


এদিকে, কারাবন্দি জহিরউদ্দিন স্বপন ও শহীদউদ্দিন চৌধুরী এ্যানীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য ও সাবেক এমপি শাম্মী আক্তার বলেন, “ আমরা আপনাদের প্রতি  সহানুভূতিশীল। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি সার্বক্ষণিক কারাবন্দি এই দুই নেতার খোঁজখবর রাখছেন। দ্রুত ওনারা ফ্যাসিস্ট সরকারের কারাগার থেকে যাতে মুক্ত হতে পারেন, সে বিষয়ে আইনি পদক্ষেপ অব্যাহত আছে। ”


বিএনপি মিডিয়া সেল সদস্য শাম্মী আক্তার আরও বলেন, “ আমরা বিশ্বাস করি— বাংলাদেশের ৯০% মানুষ আওয়ামী লীগকে প্রতাখ্যান করেছে ৭ জানুয়ারির ডামি নির্বাচনে। এই অবৈধ ক্ষমতা টেকসই হবে না, খুব দ্রুতই তাদের পতন হবে ইনশাআল্লাহ।”


এছাড়া বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর হেলাল বলেন, “ সম্পূর্ণ বেআইনিভাবে দলের গুরুত্বপূর্ণ দুই নেতা জহিরউদ্দিন স্বপন ও শহীদউদ্দিন চৌধুরী এ্যানীকে গ্রেফতার করা হয়েছে। এটা মানবাধিকারের চরম লঙ্ঘন এবং গ্রেফতারের পর শুরুতে তাদেরকে আইনি সহযোগিতা দেয়ার সুযোগ সীমিত ছিল।”


ব্যারিস্টার মীর হেলাল আরও বলেন, “ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আইনি লড়াই চালিয়ে যাচ্ছি। আশা করছি— অচিরেই মিথ্যা ও গায়েবি মামলা থেকে তারা মুক্তি পাবেন।"

Tag
আরও খবর