‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

কৃষির উন্নয়ন ও কৃষকদের ভাগ্যের পরিবর্তনে কাজ করবো: কৃষিমন্ত্রী আব্দুস শহীদ

বর্তমান সরকার কৃষি এবং কৃষকদের উন্নয়নে কাজ করছে উল্লেখ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি বলেছেন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এ দেশের প্রায় আশি পার্সেন্ট লোক এখনও কৃষি কাজের সাথে জড়িত। কৃষির উন্নতিই দেশের উন্নতি। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দেশের উন্নয়নে কৃষকদের অবদান অপরিসীম। দেশের উন্নয়ন নির্ভর করে দেশের কৃষকদের উপর। তাদের হাত যত শক্ত থাকবে দেশ তত উন্নত হবে। কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশের উন্নয়নের সঙ্গে কৃষির উন্নয়ন এবং কৃষকদের ভাগ্যের পরিবর্তনে আমি নিরলসভাবে কাজ করে যাবো।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা দেড়টায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদের অডিটোরিয়াম মাঠে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মৌলভীবাজার-৪ আসন (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের টানা সাতবারের এমপি, কৃষি মন্ত্রণালয়ের নবমনোনীত মন্ত্রী উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ আরও বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ভোটাররা আমাকে টানা সাতবার বিপুল ভোটে বিজয়ী করেছেন।  দ্বাদশ সংসদ নির্বাচনে আপনারা আমাকে অকুণ্ঠ ভোট দিয়ে এমপি বানিয়ে সংসদে পাঠিয়েছেন, আর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রী বানিয়ে পাঠিয়েছেন জনগণের সেবা করার জন্য। আমি সবার প্রতি কৃতজ্ঞত। 

প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রী বানিয়ে বলেছেন, তোমার কাজই হচ্ছে কৃষির উন্নয়ন করা, কৃষকের ভাগ্যের উন্নয়ন করা। তাই আমি আগামী পাঁচ বছরে সর্বোচ্চ চেষ্টা করবো দেশের উন্নয়ন, কৃষির উন্নতি এবং কৃষকের ভাগ্যের পরিবর্তন করা। কৃষকরা ফসল ফলনের পর শতভাদ ফসল যাতে ঘরে তুলতে পারে এবং ন্যায্য মূল পায়, এজন্য সরকারের পক্ষ থেকে কৃষকদের সবধরণের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। উৎপাদন যাতে বেশি হয়, ফসল বেশি হয় সেদিকে খেয়াল রাখবো  কোনো ভূমি আমরা খালি রাখতে চাই না। যেসমস্ত জায়গায় ফসল ফলানো যায়, সেখানে যাতে কৃষকরা উৎপাদনে উৎসাহিত হয়, আমরা সে পদক্ষেপ নেবো।

সিন্ডিকেট নিয়ন্ত্রণ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সিন্ডিকেট ভেঙ্গে দেবো, পণ্য মজুদ করে রাখা যাবেনা। মজুদদারী ইসলামও সমর্থন করে না। আমি ব্যবসায়ী, স্থানীয় আওয়ামীলীগসহ প্রশাসনের কর্মকর্তাদের সাথে বসবো, সিন্ডিকেট নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করবো।

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র ও যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম খানের যৌথ সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট রাধা পদ দেব সজল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যাপক রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলাম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদুর রহমান আজাদ প্রমুখ।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও এর সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এদিকে কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ মন্ত্রী হয়ে প্রথম নিজ নির্বাচনী এলাকায় আসলে নেতাকর্মীদের শুভেচ্ছা আর ভালবাসায় সিক্ত হন তিনি।

সকাল ১১টায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মুছাই নামক স্থানে আসলে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠন কর্তৃক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

এসময় ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান  শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদসহ মৌলভীবাজার জেলা, শ্রীমঙ্গল উপজেলা এবং কমলগঞ্জ উপজেলার আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী। এরপর শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ আয়োজিত শ্রীমঙ্গল শহরের জেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ফুলের তোড়া দিয়ে মন্ত্রীকে শুভেচ্ছা জানান।

গণ সংবর্ধনা অনুষ্ঠানে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা থেকে আগত প্রায় প্রায় পাঁচ হাজার আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল।


Tag
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১৩ ঘন্টা ৪ মিনিট আগে