জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

মাধবপুরে ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান ডাঃ জরিফ হোসেন উচ্চ বিদ্যালয়

মাধবপুর উপজেলা পর্যায়ে ৫২তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট  খেলা অনুষ্ঠিত হয়েছে।  ১৭ জানুয়ারী বৃহস্পতিবার শাহজাহানপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ক্রিকেট খেলায় সৈয়দ সঈদ উদ্দিন হাইস্কুল এন্ড কলেজ ও ডাঃ জরিফ হোসেন উচ্চ বিদ্যালয় মুখোমুখি হয়। নির্ধারিত ৬ ওভারে ডাঃ জরিফ হোসেন উচ্চ বিদ্যালয় ক্রিকেট দল প্রথমে ব্যাট করে ১০৩ রান সংগ্রহ করে।  ডাঃ জরিফ হোসেন উচ্চ বিদ্যালয়ে ওপেনিং দুই ব্যাটসম্যান আনোয়ার হোসেন ৫৫ রান করে ৩টি উইকেট ও  এস.এম আফ্ফান ৪৪ রান করেন ।  জবাবে সৈয়দ সঈদ উদ্দিন হাইস্কুল এন্ড কলেজ ৬ ওভারে ৮৬ রান সংগ্রহ করে।  ডাঃ জরিফ হোসেন উচ্চ বিদ্যালয় ১৮ রানে জয়লাভ করে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।  খেলার ম্যান অব দ্যা ম্যাচ ঘোষণা করেন আনোয়ার হোসেন। খেলায় উপস্থিত ছিলেন, শাহজাহানপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ছানোয়ার মোঃ রেজাউল করিম, ডাঃ জরিফ হোসেন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মোঃ তাউছ মিয়া, সৈয়দ সঈদ উদ্দিন হাইস্কুল এন্ড কলেজ শিক্ষক এইচ.এম সাল্লাউদ্দিন, এছাড়া ছিলেন শিক্ষকগন প্রোজ্জল কান্তি রায় ও মোঃ সোলায়মান, মোঃ আনিছর রহমান, শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি মোঃকবির মিয়া ।

আম্পায়ার দায়িত্ব ছিলেন পিন্টু অধিকারী ও তার সহযোগিতায় প্রোজ্জল কান্তি রায় । স্কোর ছিলেন মোঃ তাউছ মিয়া । শাহজাহানপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বলেন,  খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকান্ড থেকে যুবসমাজকে দূরে রাখে। এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সারাদেশে খেলাধুলায় অগ্রণী ভূমিকা রাখবে।  গ্রামবাংলার  ছোট ছোট টুর্নামেন্ট থেকে একদিন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে। যারা ভালো খেলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী করে তুলবে।   লেখাপড়ার  পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলেন।  ম্যানেজিং কমিটি মো ঃ মোঃ কবির মিয়া বলেন,  খেলাধুলা মানুষের শরীরের বিকাশ ঘটায়, সুস্থ দেহ ও আলোকিত মানুষ হতে হলে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা করলে মাদক, সন্ত্রাস ও নানা অপকর্ম থেকে দূরে রাখতে সহায়তা করে। সুন্দর সমাজ বিনির্মানের অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। খেলাধুলার পাশাপাশি লেখাপড়া করে প্রকৃত মানুষ হতে হবে। স্মার্ট বাংলাদেশ গঠন করতে ভূমিকা রাখতে হবে।

Tag
আরও খবর