বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

বগুড়ার আদমদীঘিতে ট্রাক বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১২

দুর্ঘটনা কবলিত বাস।

বগুড়ার আদমদীঘিতে রড বোঝাই ট্রাকের সাথে ঢাকাগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক এমরান হোসেন (২১) ঘটনাস্থলেই নিহত হয়েছে। এতে বাসের চালক হেলপার ও যাত্রীসহ অন্তত: ১২জন আহত হয়েছে। নিহত ট্রাক চালক নওগাঁ সদরের কোনাইল গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে এমরান হোসেন (২১)। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারী) সকাল সাড়ে ৬টায় নওগাঁ-ঢাকা মহাসড়কের আদমদীঘি উপজেলা হাসপাতালের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে বাস যাত্রী গাইবান্দা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দইচেরাচিয়া তারাপুর গ্রামের রেজাউল ইসলাম, ঢাকা স্টাফ কোয়াটার চকপাড়ার তনু মিয়া ও বরিশাল জেলার ঘাটাবাড়ি উপজেলার কলাঢেপা গ্রামের নাইম হোসেনকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর আহতরা আদমদীঘি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান,  মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় মহাসড়কের আদমদীঘি হাসপাতালের গেটের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ট-১৮-৯৪০৯ নম্বর নওগাঁগামী রড বোঝাই একটি ট্রাক ও নওগাঁ থেকে ছেড়ে আসা যাত্রী নিয়ে ঢাকাগামী ঢাকা মেট্রো-ব- ১৪-৩০৫০ নম্বর শাহ ফতেহ আলী নামক বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে বাস ও ট্রাকের সামনে অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক  এমরান হোসেন নিহত ও বাস চালক রাকিব হাসান ও হেলপার মারুফ হোসেন এবং যাত্রীসহ অন্তত: ১২ জন আহত হয়। আহতদের তিনজনকে আশংকাজনক অবস্থায় বগুড়া শজিমেকে স্থানান্তর ও অপরদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, দুর্ঘটনায় কবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলছে।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৩ ঘন্টা ২৮ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৩ ঘন্টা ৩৩ মিনিট আগে