শি’র সঙ্গে ‘চমৎকার বাণিজ্য চুক্তি’ হয়েছে : ট্রাম্প মাদারীপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক: আক্রান্ত ৩৬৫ ছাড়িয়েছে ভিসা জট কাটেনি, যাত্রী সংকটে স্থবির দেশের বৃহত্তম স্থলবন্দর মাওলানা নাসির উদ্দীন মাতুব্বরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ক্ষোভ ও নিন্দা প্রকাশ ১৩তম সিটি করপোরেশন হলো বগুড়া, গেজেট প্রকাশ জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই ফেনসিডিলের ‘হোম ডেলিভারি’ থামাল র‍্যাব: চৌগাছায় ২১১ বোতলসহ গ্রেফতার ২, প্রাইভেটকার জব্দ ভবন নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ মধুপুর শিল্প ও বণিক সমিতির সংবাদ সম্মেলন শোকের ছায়ায় চরম্বা: হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়ে মাওলানা আবুল কাসেমের দাফন সম্পন্ন নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান গোয়ালন্দে ওলামায়ে কেরামদের অংশগ্রহণে জমজমাট প্রীতি ক্রিকেট ম্যাচ গোয়ালন্দে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক সমাবেশ ও বীমা দাবি পরিশোধ শ্যামনগর বুড়িগেয়ালিনী সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন তরুণদের মাঝেও বাড়ছে কোলন ক্যানসার, ঝুঁকি কমাবেন যেসব উপায়ে টানা ৪ দিন অতিভারী বৃষ্টির আভাস রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : শামা ওবায়েদ ফারাক্কা দিবস যেকোনো অধিকার আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করে: মির্জা ফখরুল বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ‎সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দস্যুদের বন্দুকযুদ্ধ আটক ৩, উদ্ধার ৪ জেলে গলাচিপায় ১৫শ পিস ইয়াবাসহ নারীসহ আটক ৪

সাঙ্গু নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা, স্কেভেটর ও ট্রাক জব্দ

অভিযান পরিচালনা করছেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রে ডিপ্লোম্যাসি চাকমা।

চট্টগ্রামে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার উপর প্রবাহিত সাঙ্গু নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা আদায়, ১ টি স্কেভেটর ও বালুভর্তি ২টি ট্রাক জব্দ করা হয়। সাঙ্গু নদীতে পানির স্রোত ও নাব্যতা না থাকায় বিভিন্ন জায়গায় চর জেগে উঠায় দীর্ঘ দিন অবৈধ বালু এবং মাটি ব্যবসায়িরা প্রশাসনের সাথে লুকোচুরি করে এই ব্যবসা করে আসছিল। জানাযায় সাঙ্গু নদীর বিভিন্ন স্থানে মাঝি ও জেলে কমে গেলেও অবৈধ মাটি এবং বালু ব্যবসায়িরা ক্ষমতাসীন লোকের পরিচয় বহন করে এই চরগুলো দখলে রেখে ব্যবসা করে আসছিলেন।
সোমবার (১৫ জানুয়ারি) সকালে চন্দনাইশ উপজেলা প্রশাসন দোহাজারী পৌরসভা এলাকার চাগাচর মৌজার সাঙ্গু নদীর পাড়ে মোবাইল কোর্ট পরিচালনা করে হাতে-নাতে একই কাটগড় এলাকার গুল মোহাম্মদের ছেলে মোঃ সোহেল রানা নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ১ টি স্কেভেটর ও ২ টি বালুভর্তি ট্রাক জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
এ সময় চন্দনাইশ থানার এস আই মুজিবর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।

Tag
আরও খবর