নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু আদমদীঘিতে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার চৌমুহনীতে প্রশিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে গ্রাফিক্স ডিজাইনার শিক্ষক গ্রেফতার মাদক সম্রাট থেকে মানব পাচারের গডফাদার রুবেল শেখ আদমদীঘিতে গোল্ডকাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা শিবচরে এমপি জাহান্দার আলী জাহান-কে সংবর্ধনায় নেতাকর্মীদের ঢল ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে দুই যুবক গ্রেফতার খেলাধুলা জীবনের অপরিহার্য অংশ : এমপি সুলতান মাহমুদ বাবু লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১। জয়পুরহাটে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ পীরগাছা উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু প্রেমবিচ্ছেদে টাওয়ারে যুবকের আত্মহত্যার হুমকি, ফায়ার সার্ভিসের সাড়ে ৪ ঘণ্টার অভিযানে উদ্ধার শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার করেছে থানা পুলিশ চিলমারীতে "রেললাইন ও স্লিপার" বসানোর দাবিতে মানববন্ধন অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ ‎হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ‎

ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে বীজতলা, দিশেহারা কৃষক

ঝিনাইদহে বোরো মৌসুমে ঘন কুয়াশায় নষ্ট হয়ে যাচ্ছে ধানের বীজতলা। গত কয়েকদিনের শৈতপ্রবাহের ফলে আবাদ ব্যাহত হওয়ায় লোকসানের দুশ্চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। এ ছাড়া তীব্র শীতের কারণে শ্রমিক সংকটেও ব্যাহত হচ্ছে বোরোর আবাদ।



জানা গেছে, এ বছর বোরো মৌসুমে ৪ হাজার ৫ শত ১৩ হেক্টর জমিতে বোরো ধানের বীজতলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ঘন কুয়াশায় লক্ষ্যমাত্রা পূরণে তা প্রস্তুত করা সম্ভব হচ্ছে না। তাছাড়া মৌসুমের শুরুতেই একদিকে যেমন ধানের বীজ, সার, ডিজেলের দাম বেড়ে গেছে। অন্যদিকে ঘন কুয়াশায় ধানের বীজতলা নষ্ট হওয়ায় মাথায় হাত পড়েছে কৃষকের।

কৃষকরা জানান, গত কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহের ফলে শ্রমিক সংকটে বোরো ধান আবাদ ব্যাহত হচ্ছে। এ ছাড়া বেড়েছে সার ও ডিজেলের দাম। বোরো ধানের বীজতলা নিয়ে চিন্তায় আছেন তারা।

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. আজগর আলী জানান, ঘন কুয়াশা থেকে ধানের বীজতলা রক্ষায় কৃষকদের কারিগরি পরামর্শ প্রদানসহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। ঝিনাইদহ জেলায় এ বছর ৭৪ হাজার ৫৩৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Tag
আরও খবর