সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার

লতিফ সিদ্দিকীর আপত্তিজনক বক্তব্যের প্রতিবাদে মধুপুর আ'লীগের সংবাদ সম্মেলন

ছবি-দেশচিত্র


আওয়ামী লীগ থেকে বহিস্কৃত নেতা সদ্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী জাতীয় সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী সাবেক কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপিকে উদ্দেশ্য করে বলা "রাজ্জাক কে আমি পেটাব, কত বড় নেতা হইছে,,,," এমন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মধুপুর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  ১৪ জানুয়ারি রবিবার দুপুরে মধুপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী। 

লিখিত বক্তব্যে ইয়াকুব আলী লতিফ সিদ্দিকী এমপিকে ফ্যাসিস্ট ও নাস্তিক উল্লেখ করে বলেন, গত ৯ জানুয়ারি তার কয়েকজন কর্মী সমর্থককে পুলিশ আটক করার ঘটনায় তিনি ও তার কর্মী সমর্থকরা সড়ক অবরোধ করে। এ সময় তিনি টাঙ্গাইল-১ ( মধুপুর-ধনবাড়ি) থেকে বার বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাবেক কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে উদ্দেশ্য করে কুরুচিপুর্ণ অশালীন বক্তব্য দেন বলে জানান।  তার বক্তব্য মানহানিকর আপত্তি জনক বলে উল্লেখ করে এমন বক্তব্যের তীব্র ও প্রতিবাদ জানান ইয়াকুব আলী। এ সময় তিনি লতিফ সিদ্দিকী এমপির উক্ত বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন, রাজনৈতিক প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিবাদ সমাবেশ গড়ে তোলাসহ আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানান। এসব বক্তব্য সংবাদ সমে¥লনের লিখিত ও মৌখিক বক্তব্য থেকে জানা যায়। 


সংবাদ সম্মেলনে মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, যুগ্ম সম্পাদক ডা. মীর ফরহাদুল আলম মনি, মির্জাবাড়ি ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক,  মহিষমারা ইউপি চেয়ারম্যান মহি উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক  আনিসুর রহমান আনিস, যুবলীগ নেতা মাজেদুল ইসলাম মালেক, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ সজীবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর