যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

বেগমগঞ্জের আলোচিত হত্যাকান্ডের মূল আসামি: বন্ধু গ্রেফতার

বেগমগঞ্জের আলোচিত হত্যাকান্ডের মূল আসামি: বন্ধু গ্রেফতার



বেগমগঞ্জের আলোচিত হত্যাকান্ডের মূল আসামি: বন্ধু গ্রেফতার 


রিপন মজুমদার বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জের আলোচিত ইসমাইল হোসেন আসিফ (২২) হত্যা মামলার অন্যতম এক আসামি গ্রেপ্তার করেছে  র‍্যাব-১১।


গ্রেপ্তারকৃত ইব্রাহিম খলিল  সাগর (২৩) জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে আবেদ মুন্সী বাড়ির মো.মনির আহমদের ছেলে।


শুক্রবার (১২ জানুয়ারি) সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়ন থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।


র‍্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত আসিফের সাথে মামলার এজাহারনামীয় আসামিদের সাথে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক ছিলো। ভিকটিম ও মামলার আসামিরা প্রায়ই একসাথে চলাফেলা করত ও আড্ডা দিত। গত ৯ জানুয়ারি সকাল বেলা গ্রেফতারকৃত আসামি সাগর ও নিহত ভিকটিম মোটরসাইকেল যোগে বেগমগঞ্জের একলাশপুর গ্রামের ইসমাইল মিস্ত্রি বাড়ির সামনে যায়। মোটরসাইকেল থেকে নেমে পায়ে হেঁটে ইসমাইল মিস্ত্রি বাড়ির মামলার প্রধান আসামি আরিফের বসত ঘরের সামনে গেলে মামলার অপর আসামিরা অজ্ঞাত কারণে ভিকটিমকে এলোপাথাড়ি মারধর শুরু করে।


 কোম্পানি অধিনায়ক মাহমুদুল হাসান আরও জানান, একপর্যায়ে  ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমের মাথা,ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের পিতা জয়নাল আবেদিন (৬৬) বাদী হয়ে ৮ জন এজাহারনামীয় সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। পরে র‍্যাব হত্যা মামলার ছায়া তদন্তে নেমে অন্যতম এ আসামিকে গ্রেপ্তার করে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর