শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

সেবা মুক্ত স্কাউট দলের উদ্যোগে দরিদ্র ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

সেবা মুক্ত স্কাউট দলের উদ্যোগে দরিদ্র ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
"আর নয় পরনির্ভরশীলতা,
নিজ কর্মে বাঁচুক বাংলার নারী"এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী সেবা মুক্ত স্কাউট গ্রুপ 
দরিদ্র ও দুস্থ মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত  হয়েছে। 

শনিবার ( ১৩ জানুয়ারি ২০২৪)  সকালে পৌর শহরের এসএস রোডে ফজল বিপনী মার্কেটে 
সেবা মুক্ত স্কাউট গ্রুপের সার্বিক ব্যবস্থাপনায় আমেরিকা প্রবাসী বাংলাদেশীদের আর্থিক সহযোগিতায় দ্বিতীয় পর্যায়ে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সেবা মুক্ত স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক রফিকুল ইসলাম শামীম, এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  দরিদ্র ও দুস্থ মহিলাদের হাতে সেলাই মেশিন তুলেদেন সিরাজগঞ্জ জেলার মাননীয় জেলা জজ ফজলে খোদা মোহাম্মদ  নাজির।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির তিনি বলেন, দেশের নারীরা এখন আর পিছিয়ে নেই। সমাজে পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করে উচিৎ। একই উদ্দেশে  সিরাজগঞ্জ সদর উপজেলায় ও ইউনিয়নে এ সব নারীকে সেলাই মেশিন প্রদান করেছেন বলে জানান তিনি।
তিনি আরো বলেন, হতদরিদ্রদের আত্ননির্ভরশীল করার জন্য সেবা মুক্ত স্কাউট গ্রুপ উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনীয়।
সমাজের অসচ্ছল ও হত দরিদ্র মানুষের আর্থিক সচ্ছলতার জন্য সেবা মুক্ত স্কাউট গ্রুপটি সকল সময়ে তারা ছাত্র- ছাত্রীদের মাঝে  গরীব মেধা বৃত্তি প্রদান করে থাকে, অসহায় ও দুস্থ মানুষের পাশে কাজ করে চলেছে। ভবিষ্যৎ এই মুক্ত স্কাউট গ্রুপটি কাজ করে যাবে। দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে আসছে। মানুষকে আরো ভালো ও উন্নত সেবা দেওয়ার জন্য  বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।অনুষ্ঠানের সভাপতি  গ্রুপ সম্পাদক রফিকুল ইসলাম শামীম তিনি বলেন, বলেন, আমরা  সিরাজগঞ্জ সদর ও ইউনিয়ন পর্যায়ে  দরিদ্র ও দুস্থ মহিলাদেরকে সেলাই মেশিন ও যে এলাকায় বিশুদ্ধ খাবার পানী খাওয়ার জন্য টিউবয়েল নেই সে সব এলাকায় সংগঠনের থেকে  যথাযথ ভাবে বাস্তবায়ন করে থাকি। সেই আলোকে আমরা আজকে এই সেলাই মেশিনগুলো প্রশিক্ষিত দুস্থ মহিলা মাঝে বিতরণ করছি। আমাদের উদ্দেশ্য পুরুষের পাশাপাশি নারীদেরও দেশের উন্নয়ন কাজে সামিল করা। সেজন্য সরকার নারী দক্ষতা উন্নয়ন  নারী ক্ষমতায়ন, নারী সুরক্ষাসহ নানান বিষয়ে জোর দিচ্ছে। তাছাড়া নারী পুরুষ একত্রিত হয়ে কাজ না করলে ২০৪১ সালে প্রধানমন্ত্রীর উন্নত দেশ গড়ার যে স্বপ্ন সেটি বাস্তবায়ন হবেনা। তাই দেশ উন্নয়নে নারী-পুরুষ সকলে একত্রিত হয়ে কাজ করতে হবে। 

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা জজ আহসান হাবিব, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো.  তৌহিদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা রোভার কমিশনার মো. আককাস আলী, সম্পাদক সাখাওয়াতৎ হোসেন প্রিন্স, সেবা মুক্ত স্কাউট গ্রুপের  সহ-সভাপতি ও যমুনা টেলিভিশন স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের সমাজ উন্নয়ন ও সাংস্থ উপ- কমিটির অন্যতম সদস্য মো. রাসেল মিয়া, সেবা মুক্ত স্কাউট গ্রুপের আর এস এল, সহকারী অধ্যাপক মো. আসলাম হোসেন, এবং এ সময়ে উপস্থিত ছিলেন সেবা মুক্ত স্কাউট গ্রুপের সহকারী আর এস, এল মো. হানিফ, সেবা মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মো. আশিকুর রহমান জীম, এসময়ে আরো উপস্থিত ছিলেন সেবা মুক্ত স্কাউট গ্রুপের  স্কাউট সদস্য, রোভার সদস্য সদেস্যা বৃন্দ। 
উল্লেখ্য: সিরাজগঞ্জে দরিদ্র ও দুস্থ মহিলাদের মাঝে ২৩টি সেলাই মেশিন উপহার দিয়েছে সংগঠনটি। সেলাই মেশিন উপহার পেয়ে হাসি ফুটেছে অসহায় এসব নারীর মুখে।
আরও খবর