যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

৫০ বছরের পথ চলা মধুপুরে কারিতাসের সুবর্ণ জয়ন্তী উদযাপন

৫০ বছরের পথ চলা মধুপুরে কারিতাসের সুবর্ণ জয়ন্তী উদযাপন

টাঙ্গাইলের মধুপুরে (জলছত্র) "কারিতাস বাংলাদেশভালোবাসা সেবায় ৫০ বছরের পথ চলা" মূল প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে গারো মান্দি নৃত্য, মোমবাতি প্রজ্জলন, আলোচনা সভা,দলভিত্তিক নানা পরিবেশনাসহ শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কারিতাস বাংলাদেশের ৫০বছরের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় গারোপল্লীর মধুপুর গড়ের শালবনের সবুজ প্রকৃতির ছায়াঘেরা এলাকার অরণখোলা ইউনিয়নের জলছত্র কর্পোস খ্রীষ্টি উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলে সকাল থেকে সন্ধা পর্যন্ত।

সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ময়মনসিংহ ক্যাথলিক ধর্ম প্রদেশের ভিকার জেনারেল  রেভা. ফা. শিমন হাচছা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব সেবাষ্টিন রেমা, গৃহায়ণ গণপূর্ত মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব হেমন্ত হেনরী কুবি, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন, কারিতাস বাংলাদেশের সিডিআই পরিচালক থিওফিল নকরেক, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, জিএমএডিসির সভাপতি অজয় মৃ, কারিতাসের মাঠ কর্মকর্তা সূচনা রুরাম প্রমুখ ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কারিতাস ময়মনসিংহ অঞ্চলের পরিচালক অপূর্ব ম্রং।

মধুপুর গড়ের এই অনুষ্ঠানে ৫০বছরের সুবর্ণজয়ন্তীতে মধুপুর ধনবাড়ি মুক্তাগাছা ফুরবাড়িয়া সখিপুরের গারো কোচ বর্মণসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকেরা অংশগ্রহন করে। সুবর্ণজয়ন্তীতে  মধুপুর জোনের টি উপজেলার গারো শিশুকিশোরদের মান্দি পোষকে নৃত্য পরিবেশনা মান্দিগানে প্রানোবন্ত হয়ে উঠে। সবুজে ঘেরা স্কুল প্রাঙ্গনটি মিলনমেলায় পরিণত হয়।


১৯৬৭ সাল থেকে কারিতাস সেবা মানসে কাজ করে যাচ্ছে। ১৯৭২ সালে নিবন্ধন লাভ করে। তারপর থেকে কারিতাস সারা দেশে শিক্ষা স্বাস্থ্য কৃষিসহ নানা বিষয়ে কাজ করে যাচ্ছে। মধুপুর এলাকায় গারো কোচসহ অন্যান্য জাতি গোষ্ঠী লোকদের জন্য রাস্তা ঘাট, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, আইসিটিসহ নানা বিষয়ে মানুষের সেবায় কাজ করছে।

অনুষ্ঠানে সরকারি বেসরকারি, এজিও প্রতিনিধি কারিতাসের স্টাফ, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


 

Tag
আরও খবর