‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শনিবার মৌলভীবাজার দারুল উলুম মাদরাসার ৮৮তম বার্ষিক ওয়াজ মাহফিল

মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডে অবস্থিত জেলার প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসার ৮৮তম বার্ষিক ওয়াজ মাহফিল শনিবার (১৩ জানুয়ারি) মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।

মাহফিলে সভাপতিত্ব করবেন মাদরাসার মজলিসে শুরার উপদেষ্টা হাফেজ মাওলানা শায়খ সাইদুর রহমান বর্ণভী ও মাদরাসার মজলিসে আমেলার সভাপতি, সাবেক জেলা জজ সৈয়দ এনায়েত উল্লাহ।

মাহফিলে গুরুত্বপূর্ণ নসিহত করবেন বরুণার পীর, আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম, শেখবাড়ি জামিয়ার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, শায়খুত তাফসির, তরজুমানে আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা তাহমিদুল মাওলা-ঢাকা, মাওলানা সাজ্জাদুর রহমান-মারকাযুদ্দাওয়া ঢাকা, মুফতি মুশাহিদ কাশেমী, মাওলানা তায়্যিবুর রহমান-সিলেট, মাওলানা মুজাহিদুল ইসলাম শ্রীমঙ্গলী।

মাদরাসার মাহফিল সফলের জন্য দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দোয়া ও উপস্থিতি কামনা করেছেন দারুল উলুম মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মুফতি শামছুজ্জোহা এবং শিক্ষাসচিব হাফিজ মাওলানা আজমান আলী।

বিশেষ করে মাদরাসার আবনা ও ফুজালাদের সবান্ধব উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন মাদরাসার মুহাদ্দিস মাওলানা সাইফুর রহমান ফয়সল সাহেবজাদায়ে ধর্মপুরী ও মাদরাসার শিক্ষক মাওলানা এনামুল হক  শ্যামেরকোণী।

প্রসঙ্গত, আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসাটি মৌলভীবাজার জেলা শহরের শাহ মােস্তফা সড়কের পাশে অবস্থিত একটি কওমি মাদ্রাসা। দেশের বিশিষ্ট আলেম বুজুর্গ মাওলানা আব্দুন নুর ইন্দ্বেশ্বরি রহ ১৯৩৭ সালে এটি প্রতিষ্ঠা করেন। আর ১৯৭৭ সাল থেকে এখানে দাওরায়ে হাদিস (মাস্টার্স) চালু করা হয়। এটি দারুল উলুম দেওবন্দের অনুসরণে এবং বাংলাদেশ সরকার স্বীকৃত আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশসহ বিভিন্ন বোর্ডের অধিনে পরিচালিত।


Tag
আরও খবর