নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

কোল্ড ইনজুরি থেকে বোরো ধানের বীজতলা রক্ষায় কৃষকের ভরসা পলিথিন

বেড়েছে শীতের প্রকোপের সাথে সাথে ঘন কুয়াশা। শীতের প্রকোপ ও ঘনকুয়াশায় কোল্ড ইনজুরি থেকে বোরো ধানের বীজতলা রক্ষা করতে কৃষকদের ভরসাই পলিথিন। পলিথিন বিছিয়ে বোরো ধানের বীজতলা রক্ষায় কৃষকের আপ্রান চেষ্টা। এবার আগাম বোরো ধান রোপণে গোদাগাড়ী উপজেলার কৃষক কোমর বেঁধে মাঠে নেমেছে। কৃষকের এখন দম ফেলার সময় নেই। গোদাগাড়ী উপজেলার ৯ টি ইউনিয়নে কমবেশি বোরো ধানের আবাদ হয়ে থাকে। 

উপজেলার বিভিন্ন এলাকায় কৃষক বোরো ধানের চাষাবাদ শুরু করেছে। বোরো আবাদ খেকে বাদ যাচ্ছে না বিভিন্ন খাল বিল ও পদ্মা নদীর বুকে জেগে উঠা চরসহ নীচু এলাকা।

উপজেলার কৃষি অফিস সূত্রে জানা গেছে, গোদাগাড়ী উপজেলার ৯ টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় এবার বোরো ধান চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে ১৬ হাজার ৮শ’ ৫০ হেক্টর জমিতে। গত বছর বোরো চাষ হয়েয়ে ছিল ১৬ হাজার ২শ’ হেক্টোর।

তবে এবার অনুকুল আবহাওয়া ও স্থানীয় কৃষি বিভাগের সহায়তার কারণে লক্ষমাত্রার চেয়ে আরো দেড় হাজার হেক্টর বেশি জমিতে বোরো ধানের আবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। 

কৃষি অফিস বলছে শীতের প্রকোপ ও ঘনকুয়াশায় কোল্ড ইনজুরি থেকে বোরো বীজতলা পলিথিনের ব্যাবহার সুবিধা জনক। পলিথিন ব্যাবহারে বীজ তলার ক্ষতি হয় না।

অনেক কৃষকের জমিতে টমেটোর আবাদ ছিল। তারা বোরো ধান চাষের জন্য টমেটোর জমি থেকে টমেটোর গাছ কেটে ফেলে জমি প্রস্তুত শুরু করেছে।

পিরিজ পুর গ্রামের কৃষক কাদির জানাই জানান, বোরো ধান চাষের জন্য এবার তিনি একটি (কাচলে) ছোট জলাসয়ে বীজতলা তৈরি করেছেন। তবে প্রচণ্ড শীতের কারণে কৃষি দপ্তরের পরামর্শে বোরো বীজতলা গুলো পলিথিন দিয়ে ঢেকে দিয়েছেন। তার মতে গত বছর এই পলিথিন দিয়ে না ঢাকার কারণে তার বেশ কিছু বীজতলা কোল্ড ইনজুরিতে নষ্ট হয়ে যায়।

আরেক ফেন্সু জানান, তিনি এবার চার বিঘা জমিতে বোরো ধান রোপণ করবেন। তবে এই জন্য তিনি কিছুটা বাড়তি জমিতে বোরোর বীজতলা তৈরি করেছেন। এসব বাড়তি চারা তিনি বাজারে বিক্রি করে থাকেন। তিনিও বোরোর বীজতলা রক্ষায় পলিথিন পদ্ধতি শুরু করেছেন। 

গোদাগাড়ী উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল হোসেন বলেন, শীতের প্রকোপ ও ঘনকুয়াশায় বীজ তলায় পলিথিন ব্যাবহার করলে কোল্ড ইনজুরি থেকে বীজ তলা রক্ষা পাবে। পলিথিন ব্যাবহারের ফলে বীজতলা গরম হয়ে থাকে এবং কুয়াশা পলিথিন ভেদ করে ভিতরে প্রবেশ করতে পারে না। যার ফলে কোল্ড ইনজুরি থেকে বীজ তলা রক্ষা পাই। 

Tag
আরও খবর