আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ শার্শায় মামলাবাজ আফরোজা খাতুনের মিথ্যা মামলায় প্রতিবেশীরা অতিষ্ঠ তরুণদের শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' : ইউএনও নাজমুল হুসাইন রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ

মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-01-2024 01:52:33 pm

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর টানা চতুর্থবারের মতো মন্ত্রিসভা গঠন করেছে আওয়ামী লীগ।


বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় দিকে বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাদেরকে শপথবাক্য পাঠ করান।


এর আগে বুধবার (১০ জানুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন।


এবারের মন্ত্রিসভায় পুরনো অনেক মন্ত্রী বাদ পড়েছেন। আবার নতুন অনেকেই স্থান পেয়েছেন টানা চতুর্থবারের শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভায়। 


শপথ গ্রহণের পর এখন নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-গুঞ্জন। তবে বিভিন্ন সূত্র থেকে মন্ত্রণালয় বণ্টনের সম্ভাব্য কিছু তথ্য পাওয়া গেছে।


আগের মন্ত্রিসভার কয়েকজন এবারের মন্ত্রিসভায় স্থান পেলেও দফতর বণ্টনে আসছে বড় রকমের পরিবর্তন।


মন্ত্রীদের কে কোন দায়িত্ব পাচ্ছেন:


সূত্রগুলো জানাচ্ছে, এবারও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন গাজীপুর-১ আসন থেকে নির্বাচিত আ ক ম মোজাম্মেল হক। ওবায়দুল কাদেরও আগের মন্ত্রণালয় সড়ক পরিবহন ও যোগাযোগের দায়িত্ব পাচ্ছেন।


আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়েই থাকছেন। তথ্য মন্ত্রণালয়ে থাকছেন ড. হাছান মাহমুদ। ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে নির্বাচিত আনিসুল হক এবারও আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা সাধন চন্দ্র মজুমদার একই মন্ত্রণালয়েই থাকছেন। মো. ফরিদুল হক খান ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন।


এছাড়া আবারও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন ড. দীপু মনি। তাজুল ইসলাম এবারও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়


পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন আবুল হাসান মাহমুদ আলী। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে নির্বাচিত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন।


বিসিবি সভাপতি ও কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত নাজমুল হাসানকে দেওয়া হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব।


শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।


গোপালগঞ্জ-১ থেকে নির্বাচিত ফারুক খান পাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব।


মো. আব্দুস শহীদ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ফরিদপুর-১ আসন থেকে নির্বাচিত মো. আব্দুর রহমান পাচ্ছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়।


এছাড়া মহিবুল হাসান চৌধুরী নওফেল ভূমি, ফরহাদ হোসেন পরিকল্পনা অথবা জনপ্রশাসন, মো. জিল্লুল হাকিম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, সাবের হোসেন চৌধুরী পরিবশ, বন ও জয়বায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। 


প্রতিমন্ত্রীরা যে যে মন্ত্রণালয় পাচ্ছেন:


গাজীপুর-৪ আসন থেকে নির্বাচিত বেগম সিমিন হোমেন (রিমি) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা-৩ আসন থেকে নির্বাচিত নসরুল হামিদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নাটোর-৩ আসন থেকে নির্বাচিত জুনাইদ আহমেদ পলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন।


ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত মোহাম্মাদ আলী আরাফাত পররাষ্ট্র মন্ত্রণালয়, পটুয়াখালী-৪ আসনের মহিবুর রহমান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, দিনাজপুর-২ আসন থেকে নির্বাচিত খালিদ মাহমুদ চৌধুরী নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন।


এছাড়া বরিশাল-৫ আসনের জাহিদ ফারুক জনপ্রশাসন মন্ত্রণালয়, কুজেন্দ্র লাল ত্রিপুরাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, সিলেট-২ আসনের শফিকুর রহমান চৌধুরী পানিসম্পদ মন্ত্রণালয়, টাঙ্গাইল-৬ আসনের আহসানুল ইসলাম (টিটু) বস্ত্র ও পাট মন্ত্রণালয় পেতে পারেন।

আরও খবর






69e61e08025a1-200426063728.webp
৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা

১ দিন ২২ ঘন্টা ২৮ মিনিট আগে