যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

শ্যামনগর দ্বীপ ইউনিয়ন গাবুরায় গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

শ্যামনগর দ্বীপ ইউনিয়ন গাবুরায় গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন
রনজিৎ বর্মন শ্যামনগরউপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায় গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
বুধবার(১০ জানুয়ারী) সকাল ১২টার দিকে গাবুরা গ্রামের চাঁদনীমুখা বাজার সংলগ্ন স্থানে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন করেন স্থানীয় পরিবেশবাদী সংগঠন সমূহ।
সকালে সংগঠনের নেতৃবৃন্দ চাঁদনীমুখা বাজার সংলগ্ন নদীর চরে গাছার কাটার প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বক্তারা মানববন্ধনে বলেন স্থানীয় প্রভাবশালী মহল শত শত গাছ কেটে সাবাড় করছে। এভাবে বড় বড়গাছ কাটা হলে গাবুরা ইউনিয়নে নদীর বেড়ী বাঁধ রক্ষা করা কষ্ট কর হবে এবং পরিবেশ নষ্ট হবে।
গাছ কাটা ব্যক্তি নাম না প্রকাশ শর্তে বলেন গাবুরায় মেগা প্রকল্পের আওতায় পাউবোর বেড়ী বাঁধ নির্মান চলমান আছে। বেড়ী বাঁধ নির্মান করতে গেলে গাছ কাটা পড়বে তাই জেনে আগেই গাছ কেটে নেওয়া হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুর হোসেন জানান, মিনি সুন্দরবন নামে খ্যাত নামক স্থান থেকে প্রভাবশালী কিছু ব্যক্তি গাছ কেটে নিয়ে যাচ্ছে। তবে তিনি বলেন এভাবে গাছ কাটা হলে পরিবেশের বিপর্যয় ঘটবে।
গাবুরা ইউপি চেয়ারম্যন জি এম মাসুদুল আলম মোবাইল বার্তায় এ বিষয়ে বলেন গাছ কাটার কোন অনুমতি নাই। উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে।
স্থানীয় জনসাধারণের পক্ষ থেকে শ্যামনগর থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে গাছ কাটা বন্ধ করেন।
 শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান বলেন কর্তনকৃত গাছ গুলি জব্দ করা হয়েছে। গাছ কাটার মূল হোতাদের আইনের আওতায় আনা হবে।

ছবি- শ্যামনগর গাবুরায় গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন।





Tag
আরও খবর