জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

বগুড়া-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী বাঁধন বিপুল ভোটে বিজয়ী

বগুড়া ৩ আসনের নবনির্বাচিত এমপি বাঁধন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে গত ৭জানুয়ারি রোববার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) মার্কার আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন ৬৯ হাজার ৭৫০ ভোট পেয়ে বেসরকারি ভাবে জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আদমদীঘি উপজেলা আওয়ামলীগের সহ-সভাপতি অজয় কুমার সরকার (কাঁচি) মার্কা পেয়েছেন ২৩ হাজার ৮১৫ ভোট। আওয়ামীলীগের ছেড়ে দেওয়া এ আসনে বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টি অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার (লাঙ্গল) মার্কা পেয়েছেন মাত্র ১০ হাজার ৫২৩ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

এ আসনে ৩লাখ ২৪ হাজার ৪২৭ ভোটারের মধ্যে বৈধ ভোট পড়েছে ১লাখ ১৫ হাজার ৭৩। বাতিল ভোট ৫হাজার ৯৬৬। ভোট প্রদানের হার ৩৭.৩০% শতাংশ।

Tag
আরও খবর