নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

রাজশাহীতে জেলা পরিষদ নির্বাচনঃ চেয়ারম্যান প্রার্থী আখতারের নির্বাচনী ইস্তেহার ঘোষণা

রাজশাহীতে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানপ্রার্থী আখতারুজ্জামান আখতার নির্বচনী ইস্তেহার ঘোষণা করেছেন। শুক্রবার সকালে রাজশাহীর একটি রেস্টুরেন্টে ইশতেহার ঘোষণা করেন।


তার নির্বাচনী ইশতেহারে বলেন, তিনি নির্বাচিত হলে জনপ্রতিনিধিদের জন্য বিশ্রামাগার, রাজশাহী প্রবেশ তোরণসহ ১০ দফা ইস্তেহার ঘোষণা করেন।


ইস্তেহারে আখতার বলেন, রাজশাহীর ইতিহাস, ঐতিহ্যের সাথে মিল রেখে রাজশাহী জেলাতে প্রবেশের তিন দিকে তিনটি আকর্ষনীয় ‘প্রবেশ তোরণ’ নির্মাণ করবো। রাজশাহী জেলা পরিষদের অব্যবহৃত ভূমি জেলা তৃণমূলে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করে জনগণের কল্যাণে কল্যাণে ব্যবহার করা হবে। রাজশাহীর ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি ধারণ করে বর্তমান প্রজন্মের জন্য রাজশাহী জেলা পরিষদের অর্থায়নে একটি সংগ্রহশালা ও গ্রন্থাগার গড়ে তোলা হবে।


ঐতিহাসিক স্থাপনা, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণ ও উপজেলাভিত্তিক গ্রন্থাগার রাজশাহী জেলা পরিষদের অর্থায়নে নির্মাণের অগ্রণী ভূমিকা রাখবো। রাজশাহীতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের জন্য রাজশাহী শহরে জেলা পরিষদের নিজস্ব জায়গাতে একটি আধুনিক আবাসিক বিশ্রামাগার নির্মাণ করবো।


এখানে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিগণ নামমাত্র মূল্যে বিশ্রাম ব্যবহার করতে পারবেন। জেলা পরিষদের উন্নয়নকাজে স্থানীয় জনপ্রতিনিধিদের মতামত অগ্রাধিকার দেওয়া হবে। রাজশাহীর প্রত্যেকটি উপজেলায় ডাকবাংলো থাকলেও সেগুলো প্রায় অব্যবহৃত থাকায় জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। যা রাজশাহী জেলা পরিষদের সম্পদ। এই ডাকবাংলাগুলোর প্রয়োজনীয়তা বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


উন্নয়নের স্বার্থে করণীয় ঠিক করতে প্রতিবছর অন্তত দুই বার স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় এর ব্যবস্থা করব। রাজশাহী সীমান্তবর্তী এলাকার জনগণকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা ও মাদক ব্যবহারে নিরুৎসাহিত করার জন্য জনগণ ও স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে কাজ করবো। ও উপজেলা পর্যায়ে বাস স্ট্যান্ডগুলোতে যাত্রী ছাউনী, সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশনের সুব্যবস্থা করবো।


আখতার বলেন, আগামী ১৭ অক্টোবর ২০২২ অনুষ্টিতব্য রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। এই নির্বাচনে রাজশাহী জেলার নির্বাচিত স্থানীয় সরকারের সম্মানিত প্রতিনিধিগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হলে আমার ঘোষিত ইস্তেহার বাস্তবায়নে সচেষ্ট থাকার অঙ্গিকারে উপস্থাপন করছি। আমি এই জেলা পরিষদের নির্বাচনে বিজয়ী হলে আমার এই নির্বাচনী ইস্তেহারে প্রস্তাবিত অঙ্গিকারগুলো বাস্তবায়নে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

Tag
আরও খবর