যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

ড. ইউনূসের বিষয়ে কিছুই করার নেই, বললেন প্রধানমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-01-2024 12:45:02 am

বিদেশি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শ্রম আইন লঙ্ঘনের মামলায় কারাদণ্ডপ্রাপ্ত নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে তার কিছু করার নেই। ড. ইউনূস নিজেদের কর্মীদের বঞ্চিত করেছেন। তাই তাদের কাছেই তার ক্ষমা চাওয়া উচিত। 


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন আজ সোমবার (৮ জানুয়ারি) বিকালে গণভবনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী। 


বিদেশি ওই সাংবাদিক প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, তার এই বিজয় উদ্‌যাপনের সময় তিনি ড. ইউনূসকে ক্ষমার বিষয়টি বিবেচনা করবেন কি-না?


এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ইউনূসের বিষয়টা শ্রম আদালতের। তার নিজের প্রতিষ্ঠানের কর্মীরা বঞ্চিত এবং তারা মামলা করেছেন। তিনি শ্রম আইন ভঙ্গ করেছেন, নিজের কর্মীদের বঞ্চিত করেছেন। এখানে আমার কিছু করার নেই। তার ক্ষমার বিষয়ের প্রশ্ন আমার কাছে আসে না। বরং তার উচিত নিজের কর্মীদের কাছে ক্ষমা চাওয়া।’ 


এসময় নির্বাচনে বিজয়ী হওয়ার অনুভূতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘এ বিজয় আমার নয়, এ বিজয় জনগণের বিজয়।’ 


তিনি আরও বলেন, ‘দেশের গণতন্ত্রের জন্য এই নির্বাচন যুগান্তরকারী ঘটনা। যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা হবে। ডিজিটাল বাংলাদেশের পর এবার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা আমাদের লক্ষ্য। বাংলাদেশের একটি মানুষও হতদরিদ্র থাকবে না।’

আরও খবর