শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 08-01-2024 11:46:03 pm

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। সোমবার এই হামলায় ঘটনা ঘটেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফরের মধ্যেই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।


হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননের একটি গ্রামে ইসরায়েলি হামলায় উইসাম হাসান আল-তাভিল নামে একজন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, যোদ্ধারা উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তারা লেবাননের হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে হামলা চালায়।


বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল-গাজা সীমান্ত সংঘাতের সবশেষ রক্তক্ষয়ী ঘটনা এটি। এই সংঘাতের ফলে গাজায় বেসামরিকদের জীবন মানের ক্ষতি ক্রমবর্ধমান। পরিস্থিতি চলতে থাকলে মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধ বাধতে পারে আশঙ্কা করা হচ্ছে।


৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় সর্বাত্মক যুদ্ধ এবং ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে লড়াই শুরু হওয়ার পর নিহতদের মধ্যে তিনিই সশস্ত্র গোষ্ঠীর সবচেয়ে সিনিয়র যোদ্ধা। গত সপ্তাহে ইসরায়েলি হামলায় বৈরুতে হামাসের সিনিয়র নেতা নিহত হওয়ার পর লেবাননের সঙ্গে উত্তেজনা ক্রমশ বাড়ছে।


এই অঞ্চলের সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে চলতি সপ্তাহে সফর করা শুরু করেছন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।


ইসরায়েল বলেছে, তারা উত্তর গাজায় বড় ধরনের অভিযান শেষ করেছে এবং এখন কেন্দ্রীয় অঞ্চল ও দক্ষিণের শহর খান ইউনিসের দিকে নজর দিচ্ছে। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, যুদ্ধ আরও অনেক মাস ধরে চলতে থাকবে কারণ সেনাবাহিনী হামাসকে ভেঙে দিতে চাইছে এবং ৭ অক্টোবরের হামলার সময় বন্দী করা অসংখ্য জিম্মিকে ফিরিয়ে দিতে চাইছে যা যুদ্ধের সূত্রপাত করেছিল।


ইসরায়েলি হামলায় ইতিমধ্যে ২৩ হাজার ফিলিস্তিনি বেসামরিক ও যোদ্ধা নিহত হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। বাস্তুচ্যুত হয়েছে অঞ্চলটির প্রায় ২৩ লাখ বাসিন্দার ৮৫ শতাংশ। অনাহারে দিন কাটাচ্ছে এক চতুর্থাংশ মানুষ।

আরও খবর


6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

১৭ দিন ১৯ ঘন্টা ১১ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

৩১ দিন ১৩ ঘন্টা ১৪ মিনিট আগে