সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

নাঙ্গলকোটে সাংবাদিক দেখে শূন্যমাঠে ভোটার! ডাব প্রতিকের প্রধান এজেন্ট দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, লালমাই, সদর দক্ষিণ) আসনে নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের পাটোয়ার ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে কেন্দ্রে রোববার ১১টার দিকে উপস্থিত হয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজের সাংবাদিকরা। ভোটারশূন্য মাঠের ছবি ও ভিডিও সংগ্রহ শুরু করলে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে মুহূর্তেই বৃদ্ধাঙ্গুলে অমোচনীয় কালি দেওয়া ব্যক্তিদের দিয়ে শূন্যমাঠ পূর্ণ করা হয়।

কেন্দ্রের ভেতর প্রবেশ করে নৌকা, ডাব ও একতারা প্রতীকের এজেন্ট ছাড়া বাকি ২ প্রার্থীর কোনো এজেন্ট পাওয়া যায়নি। উপজেলার প্রায় সব কেন্দ্রের অবস্থা একই।

এছাড়াও উপজেলার ৯১টি কেন্দ্রের মধ্যে প্রায় কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিল খুবই নগন্য। ভোটার উপস্থিতি কম থাকায় প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের অলস সময় পার করতেও দেখা গেছে।
এদিকে বাংলাদেশ কংগ্রেস পার্টির মনোনীত প্রার্থী কামরুজ্জামান বাবলুর ডাব প্রতিকের প্রধান এজেন্ট ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান এবং অর্থ মন্ত্রীর নৌকা প্রতীকের নির্বাচন কমিটির সদস্য শামসুদ্দিন কালু। এছাড়াও নাঙ্গলকোট উপজেলার প্রায় কেন্দ্রেই ছাত্রলীগ ও যুবলীগ নেতা কর্মীদের ডাব এবং একতারা প্রতিকের এজেন্ট হিসাবে দেখা যায়।
ডাব প্রতিকের এজেন্ট হওয়ার বিষয়ে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন কালু বলেন- আমি ডাব প্রতিকের প্রধান এজেন্ট হয়েছি এটা হল আমার উত্তর।

৭ জানুয়ারী সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৯১টি কেন্দ্রে ৬৫০টি ভুতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে শেষে উপজেলার মোট ৩৩০৭২৮ ভোটারের মধ্যে ১২২৪৮৩ ভোটার তাদের ভোট প্রধান করেন। এতে অর্থ মন্ত্রী আহম মুস্তফা কামাল নৌকা প্রতীক পেয়েছেন ১১২৮০৮,  এম অহিদুর রহমান, বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীক পেয়েছে ১৪৫৪, মিসেস জোনাকী হুমায়ুন লাঙ্গল প্রতীকে পেয়েছে ৩২৮৯, মোহাম্মদ কামরুজ্জামান, বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতিকে পেয়েছে ১৮৭৮, মোঃ শহীদুল ইসলাম ভূঁইয়া, গণফোরাম উদীয়মান সূর্য পেয়েছে ৮২৫। নাঙ্গলকোটে মোট বৈধ ভোটের সংখ্যা ১২০২৬৩, বাতিল কৃত ভোটের সংখ্যা ২২২০, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১২২৪৮৩, প্রদত্ত ভোটের শতকরা হার ৩৭.০৩℅। 

Tag
আরও খবর