জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

ড. জান্নাত আরা হেনরীকে জেলা আওয়ামী লীগের ফুলেল শুভেচ্ছা

ড. জান্নাত আরা হেনরীকে জেলা আওয়ামী লীগের ফুলেল শুভেচ্ছা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ড.জান্নাত আরা হেনরী বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর থেকেই নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জান্নাত আরা হেনরীকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ড.জান্নাত আরা হেনরী বিপুল ভোটে বিজয়ী হওয়ায় নিজ বাসভবনে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কে এম হোসেন আলী হাসান,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. বিমল কুমার দাস, সহ-সভাপতি ও পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী হাসান খসরু সদস্য জুয়েল খাঁ সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ

এ সময় জান্নাত আরা হেনরী বলেন, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দবাসী আমাকে বিপুল ভোটে বিজয়ী করায় আমি তাঁদের সবার প্রতি কৃতজ্ঞ।

একই সঙ্গে আমি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেসব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করব।

উল্ল্যেখ্য, সিরাজগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত ড. জান্নাত আরা হেনরী ১ লাখ ৮৪ হাজার ৮৫৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম ঝন্টু লাঙ্গল প্রতীকে ৪ হাজার ৫৮০ ভোট পেয়েছেন।

আরও খবর