যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

সাতক্ষীরা-৪ আসনে লক্ষাধিক ভোটে নৌকার প্রার্থী জয়ী

সাতক্ষীরা-৪ আসনে লক্ষাধিক ভোটে নৌকার প্রার্থী জয়ী
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলায় শ্যামনগর ও কালিগঞ্জ(আংশিক) নিয়ে গঠিত সাতক্ষীরা-৪ আসনে নৌকার প্রার্থী শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের প্রার্থী এস এম আতাউল হক দোলন বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দী বিএনএম দলীয় নোঙর প্রতিকের প্রার্থী এইচ এম গোলাম রেজাকে প্রায় এক লক্ষ ভোটের ব্যবধানে হারিয়েছেন। প্রদত্ত ভোটের শতকরা হার-৪২.৩৪%।
বেসরকারি ফলাফলে জানা যায়, সংসদীয় আসনের ১৪২টি কেন্দ্রে নৌকার প্রার্থীর প্রাপ্ত ভোট এক লক্ষ  ছত্রিশ হাজার তিনশত পঁচানব্বই। নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী এইচ এম গোলাম রেজার প্রাপ্ত মোট ভোট আটত্রিশ হাজার অষ্টআশি। সংসদীয় আসনে মোট ভোটার ৪৪২১৯৩ জন। অন্যান্য প্রার্থীর প্রাপ্ত ভোট তৃনমূল বিএনপি -৫০৯, জাতীয় পার্টি-লাঙ্গল, স্বতন্ত্র কাঁচি প্রতিক-৫৭৮, ডাব-১৩৩২, আম-৪৯৩। এই আসনে বৈধ ভোটের সংখ্যা ১৮০৭৩৪,বাতিলকৃত ভোটের সংখ্যা ৬৫৩১, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা-১৮৭২৩৫। কোন কেন্দ্র ভোট গ্রহণ বন্ধ হয় নাই।
এবারের নির্বাচনে এই আসনে মোট আটজন প্রার্থী মনোনয়ন জমা দিলেও আওয়ামীলীগ দলীয় স্বতন্ত্র প্রার্থী ছাত্রলীগের সাবেক কেন্দ্রিয় নেতা মাসুদা খানম মেধা তার মনোনয়ন প্রত্যাহার করেন। শেষ পর্যন্ত জাপা(এ) তৃণমূল বিএনপি, বাংলাদেশ কংগ্রেস, পিএনপিপি, স্বতন্ত্র প্রার্থী, নৌকা ও নোঙর প্রার্থী চুড়ান্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।  দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জগলুল হায়দার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
ছবি- সাতক্ষীরা-৪ আসনে জয়ী প্রার্থী এস এম আতাউল হক দোলন।


Tag
আরও খবর