অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

জয়পুরহাট ২ আসনে আবারও নৌকার জয়

জয়পুরহাট ২ আসনে আবারও নৌকার জয়


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট ২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপন বিপুল পরিমান ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত। ৭ জানুয়ারি (রবিবার) সকাল ৮টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত জয়পুরহাট ২ আসন (ক্ষেতলাল, কালাই, আক্কেলপুর) দিনব্যাপী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আক্কেলপুর, ক্ষেতলাল ও কালাই উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-২ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ক্ষেতলাল, কালাই, আক্কেলপুর তিনটি উপজেলা হতে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আওয়ামীলীগ মনোনীত আবু সাঈদ আল মাহমুদ স্বপন নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৫১ হাজার ১২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 



তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী পেয়েছেন ৩২ হাজার ৫৪১ ভোট, জাতীয় পার্টি মনোনীত নাঙ্গল প্রতীকের প্রার্থী আবু সাঈদ নুরুল্লাহ ভোট পেয়েছেন ২ হাজার ৪১ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত আম প্রতীকের প্রার্থী আবু সাঈদ পেয়েছেন ৭৫২ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত মশাল প্রতীকের প্রার্থী আবুল খায়ের মোঃ সাখাওয়াত হোসেন পেয়েছেন ৫৩৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী আতোয়ার রহমান মন্ডল ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৭৯৫ ভোট, আরেক স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক সরদার ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬২ ভোট এবং বাংলাদেশ কংগ্রেস মনোনীত মোঃ নয়ন ডাব প্রতীক নিয়ে মোট ২০৮ ভোট পেয়েছেন।


এ আসনে ১ লাখ ১৮ হাজার ভোটের ব্যবধানের নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। রাত ৯টায় সংশ্লিষ্ট উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহি অফিসার স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য পাওয়া গেছে।

আরও খবর