তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

ইসলামপুরে ভোটগ্রহণের প্রতিবাদে দফায় দফায় বিএনপির বিক্ষোভ মিছিল


জামালপুরের ইসলামপুর উপজেলায় ভোটগ্রহণের প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা।

রোববার (৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর বাজার এলাকায় লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল করে বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

মিছিলটি গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চবিদ্যালয় গেট থেকে বের হয়ে নাপিতেরচর মণ্ডলপাড়া, বেপারীপাড়া এবং সুতারপাড়া এলাকা প্রদিক্ষণ করে নাপিতেরচর বাজারে গিয়ে শেষ হয়। পরে বাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছেন বিক্ষোভকারীরা। এসময় হাজার হাজার লোকজন লাঠিসোঁটা নিয়ে মিছিলে অংশ নেন।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাজহারুল ইসলাম বিপুল, গাইবান্ধা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আওরঙ্গজেব গোল্লা, কোষাধ্যক্ষ সুলতান আকন্দ, ইউনিয়ন বিএনপির সদস্য আব্বাস আলী, ছাত্রনেতা জহির উদ্দিন প্রমুখ।

একইদিন ভোরে পৌর শহরের কাচারি এলাকায় ট্রায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে নেতা-কর্মীরা।  এছাড়া সকাল ১০টার দিকে গাইবান্ধা ইউনিয়নের মালপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল বের স্থানীয় বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু সরদারের নেতৃত্বে
মিছিলটি মরাকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের সড়কে বের হয়ে মরাবন, ডাকপাড়া, নতুন শাহপাড়া, বেপারীপাড়া এবং নাপিতেরচর বাজার এলাকা প্রদক্ষিণ করে। দুপুরে যুবদল নেতা জিয়াউল হক জুয়েলের নেতৃত্বে গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র সংলগ্ন সড়কে বিক্ষোভ সমাবেশ করেছে নেতা-কর্মীরা। সন্ধ্যায় গোয়ালেরচর ইউনিয়নের মালমারা করোনা বাজারে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতা-কর্মীরা।

আরও খবর