যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

ভোটকেন্দ্রে সাংবাদিকরা যা পারবেন, যা করবেন না

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-01-2024 12:46:01 am

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট আজ। এদিন ঢাকাসহ সারা দেশে সংবাদ সংগ্রহে মাঠে থাকবেন সংবাদকর্মীরা। তাই সাংবাদিকদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।


গতকাল শনিবার (৬ জানুয়ারি) দ্বাদশ জাতীয় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক কর্তৃক এ নির্দেশনা জারি করা হয়।

 

◾সাংবাদিকদের যেসব নির্দেশনা মানতে হবে–

 

◾নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রদত্ত বৈধ কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন এবং ভোটকেন্দ্রে প্রবেশের পর প্রিসাইডিং কর্মকর্তাকে জানিয়ে ভোটগ্রহণ কার্যক্রমের তথ্য সংগ্রহ, ছবি তোলা এবং ভিডিও ধারণ করতে পারবেন। তবে কোনোভাবে গোপন কক্ষের ভেতরের ছবি ধারণ করতে পারবেন না।

 

◾একই সঙ্গে দুইয়ের অধিক মিডিয়ার সাংবাদিক একই ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন না। ১০ মিনিটের বেশি কেউ ভোটকক্ষে অবস্থান করতে পারবেন না।

 

◾সাংবাদিকরা ভোটকক্ষে নির্বাচনী কর্মকর্তা, নির্বাচনী এজেন্ট বা ভোটারদের সাক্ষাৎকার নিতে পারবেন না। ভোটকক্ষের ভেতর থেকে কোনোভাবেই সরাসরি সম্প্রচার করা যাবে না।

 

◾ভোটকক্ষ থেকে নিরাপদ দূরত্বে গিয়ে সরাসরি সম্প্রচার করতে পারবেন। তবে ভোটগ্রহণ কার্যক্রমে বাধা দেয়া যাবে না।

 

◾ভোটগণনা কক্ষে ভোটগণনা দেখা যাবে এবং ছবি নিতে পারবেন। তবে সরাসরি সম্প্রচার করতে পারবেন না।

 

◾ভোটকক্ষ থেকে ফেসবুকসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি প্রচার করতে পারবেন না সাংবাদিকরা। কেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম ব্যাহত হয় এমনসব কাজ থেকে বিরত থাকতে হবে।

 

নির্দেশনায় আরও বলা হয়, ভোটকেন্দ্রে সাংবাদিকরা প্রিসাইডিং কর্মকর্তার আইনানুগ নির্দেশনা মেনে চলবেন এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজে হস্তক্ষেপ করবেন না। পাশাপাশি তারা কোনো প্রকার নির্বাচনী উপকরণ স্পর্শ বা অপসারণ করতে পারবেন না।

 

এ ছাড়া সংবাদ সংগ্রহের সময় প্রার্থী, কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে যে কোনো ধরনের প্রচারণা বা বিদ্বেষমূলক প্রচারণা থেকে বিরত থাকবেন। ভোটগ্রহণ সহায়তায় নির্বাচনী আইন মেনে চলবেন।

আরও খবর