র‍্যাব-পুলিশের অভিযানে দুই মাদক কারবারীসহ ১৬৪৯ বোতল ফেনসিডিল আটক বেগমগঞ্জে স্বাস্থ্য পরিবহন শ্রমিক দিয়ে হামের টিকা প্রদান, শিশু মৃত্যুর ঝুঁকি। নড়াইলে দুটি পৃথক অভিযানে ডিবি পুলিশ কর্তৃক ৩৯৮ বোতল ইসকাফ ও ০৫ বোতল বিদেশি মদ সহ ০২ জন বরিশালে দৈনিক আজকালের কণ্ঠ’র জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চৌদ্দগ্রাম গৃহবধূ ফাতেমা হত্যার বিচারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন যশোর ইনস্টিটিউটের নেতৃত্বে ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’, বিপুল জয় কখন থামবে অতিরিক্ত ভাড়া আদায়ের অনিয়ম নাগেশ্বরীতে ইয়াবা সম্রাট শাহ-জালাল আটক - সার্বিক সহযোগিতায় বলদীটারি অপরাধ নির্মূল কমিটি সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ৬৩ লক্ষ টাকার ২টি স্বর্ণের বারসহ নারী আটক উৎসবমুখর পরিবেশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা সব ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী কবে কমবে লোডশেডিং, যা জানা গেল এলডিসি উত্তরনে সময় চাইল বাংলাদেশ যশোরে শিবিরের বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত আমরা ব্যর্থ হলে গভীর অন্ধকারে তলিয়ে যাবে বাংলাদেশ: আইনমন্ত্রী এনসিপিতে যোগ দিলেন ইসহাক, রনি ও কাফি সেন্ট মার্টিন নিয়ে আগের সিদ্ধান্তেই অটুট সরকার যশোর থেকে বিচার বিভাগ সংস্কারের হুঁশিয়ারি: ‘বিগত সরকারের প্রভাবে স্বকীয়তা হারিয়েছে সুপ্রিম কোর্ট’ পীরগাছায় জামায়াতের আরও দুটি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা সাতক্ষীরায় বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ ১ মহিলা আটক

দ্বাদশ সংসদ নির্বাচন আজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-01-2024 12:38:14 am

আজ রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সারাদেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে ২৯৯ আসনের ভোট। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে টানা ভোটগ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে গণনা করে ফল ঘোষণা করা হবে। পরে সংশ্লিষ্ট সব কেন্দ্রের ভোটের হিসাব যোগ করে ঘোষণা করা হবে প্রতিটি সংসদীয় এলাকার ফল। বিএনপি নির্বাচন না করায় এবার অধিকাংশ আসনে আওয়ামী লীগের প্রার্থীরা নির্ভার। তবে অর্ধশতাধিক আসনে রয়েছে স্বতন্ত্র আতঙ্ক। সহিংসতা ঠেকাতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বহু আলোচনা-সমালোচনার পর শেষ পর্যন্ত কেমন ভোট হয় তা দেখতে তীক্ষè দৃষ্টি রয়েছে দেশী-বিদেশী বিভিন্ন মহলের। সবার প্রত্যাশা শান্তিপূর্ণ ভোটের পরিবেশ। শনিবারই ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। দুর্গম অঞ্চলে ব্যালট পেপারও পৌঁছে দেওয়া হয়। দুর্গম অঞ্চল ছাড়া অন্য সব কেন্দ্রে আজ সকালে ভোট শুরুর আগেই পৌঁছে দেওয়া হচ্ছে ব্যালট পেপার। জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে দেশী-বিদেশী বিভিন্ন মহলের চাপ থাকায় নিবাচন কমিশনের (ইসি) জন্য আজ অগ্নিপরীক্ষা। তাই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইসির নির্দেশে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অধিকতর তৎপর। সারাদেশের প্রতিটি ভোটকেন্দ্রের আশপাশে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ত্রিস্তরের নিরাপত্তা ব্যবস্থা। স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীও মাঠে রয়েছে। তারপরও নির্বাচন কমিশন নিবিড়ভাবে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কোথাও অনিয়ম পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বলে ইসি সূত্র জানায়। এদিকে রাজপথের বিরোধী দল বিএনপি নির্বাচন বর্জন করেই বসে থাকছে না। কিছুদিন নির্বাচন বর্জনের পক্ষে লিফলেট বিতরণসহ গণসংযোগের পাশাপাশি নির্বাচন প্রতিহত করার জন্য হরতাল ডেকেছে। সংবাদ সম্মেলন করে জনগণকে কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছে তারা। তবে তারা আজ নির্বাচনের দিন যাতে কোনো ধরনের সহিংসতা করে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে না পারে সেজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলে জনগণকে আশ্বস্ত করা হয়েছে। এ ছাড়াও নির্বাচন কমিশন ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগসহ ভোটে অংশ নেওয়া প্রার্থীরাও সজাগ রয়েছে বলে জানা গেছে। নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলামের মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি। ফলে আজ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রেকর্ড সংখ্যক অর্থাৎ ২ হাজার ৭১৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ে ৭৩১ জন। ৬৬০ জন প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন। আপিলে প্রার্থিতা ফিরে পান বেশ ক’জন। ইসির আপিলে ব্যর্থ হয়ে উচ্চ আদালতেও আপিল করেন কয়েকজন। তাদের মধ্যে কেউ কেউ প্রার্থিতা ফিরে পান। তাই সংসদ নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতায় টিকে আছেন ১ হাজার ৯৭০ প্রার্থী। এবার ভোটে অংশ নিয়েছেন ৯০ নারী প্রার্থী ও ৭৯ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থী। ২৮টি রাজনৈতিক দলের হয়ে লড়াই করছেন ১ হাজার ৫৩৪ জন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন ৪৩৬ জন। এর মধ্যে ২৮ জন বর্তমান এমপিসহ অধিকাংশই আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী। তারা সবাই এলাকায় প্রভাবশালী। আর এ কারণেই আওয়ামী লীগের মূল প্রার্থীদের সঙ্গে এবং জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের শরিক দলগুলোকে ছেড়ে দেওয়া ৩২টি আসনে নৌকা প্রতীকের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের হাড্ডাহাড্ডি ভোটের লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে বেশ ক’জন হেভিয়েট প্রার্থীও স্বতন্ত্র আতঙ্কে রয়েছেন বলে জানা যায়। এদিকে মনোনয়নপত্র দাখিলের পর ভোট প্রার্থনা অব্যাহত রাখলেও জাতীয় পার্টির বেশ ক’জন প্রার্থী একেবারে শেষ দিকে এসে প্রার্থিতা প্রত্যাহার করেছে। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় আসন না পাওয়া এবং এলাকায় জনপ্রিয়তা না থাকাসহ বিভিন্ন কারণে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ায় বলে জানা যায়। তবে গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর মনোনয়ন বাতিল হলেও উচ্চ আদালতের আপিলে শেষ দিকে প্রার্থিতা ফেরত পায়। তাই তারাও ভোটের প্রতিদ্বন্দ্বিতায় আছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ ও নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২। আর তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। এবার জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র থাকছে ৪২ হাজার ১৪৯টি। এর মধ্যে ১০ হাজার ৩০০টি অতি ঝুঁকিপূর্ণ। এবার ভোটকক্ষ থাকছে দুই লাখ ৬১ হাজার ৬৬৮টি। 


প্রতিটি ভোটকক্ষের জন্য একটি করে স্বচ্ছ ব্যালট বাক্স রাখা হচ্ছে। এ ছাড়া প্রতি কেন্দ্রে একটি করে অতিরিক্ত ব্যালট বাক্স দেওয়া হবে। সে হিসাবে সংসদ নির্বাচনে তিন লাখের বেশি স্বচ্ছ ব্যালট বাক্স প্রয়োজন হচ্ছে। ভোটগ্রহণের জন্য এবার ১০ লাখ ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। তাদের সবাইকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সকল আসনে নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং অফিসার এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং অফিসারের নিয়োগ দেওয়া হয়েছে। আগের জাতীয় সংসদ নির্বাচনগুলোতে একদিন আগে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠালেও এবার ভোটের দিন সকালে পাঠানো হচ্ছে। তবে দুর্গম এলাকায় ব্যালট পেপারসহ নির্বাচন সামগ্রী হেলিকপ্টারে করে একদিন আগেই পাঠানো হয়। এবার নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে যে ২৮টি দল নির্বাচনে অংশ নিয়েছে তার মধ্যে রয়েছে- বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, জাতীয় পার্টি (জেপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বিকল্পধারা বাংলাদেশ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল (মার্কসবাদী-লেনিনবাদী), গণতন্ত্রী পার্টি, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, কৃষক শ্রমিক জনতা লীগ, গণফোরাম, গণফ্রন্ট, জাকের পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ সুপ্রিম পার্টি ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি প্রার্থী আওয়ামী লীগের ২৬৬ জন (নৌকা), দ্বিতীয় স্থানে রয়েছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির প্রার্থী ২৬৫ জন (লাঙ্গল)। এ ছাড়া তৃণমূল বিএনপির ১৩৫ জন (সোনালী আঁশ), ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন (আম), বাংলাদেশ কংগ্রেসের ৯৬ জন (ডাব), ইসলামী ফ্রন্ট বাংলাদেশের ৩৯ জন (চেয়ার), ইসলামী ঐক্যজোট ৪২ জন (মিনার), কৃষক শ্রমিক জনতা লীগের ৩০ জন (গামছা), গণফোরাম ৯ জন ( উদীয়মান সূর্য), গণফ্রন্টের ২১ জন (মাছ), জাতীয় পার্টির (জেপি) ১৩ জন (বাইসাইকেল), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ৬৬ জন (মশাল), বিকল্পধারা বাংলাদেশের ১০ জন (কুলা)। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী ৩৫ জন (মোমবাতি), বাংলাদেশ কল্যাণ পার্টির ১৬ জন (হাত ঘড়ি), বাংলাদেশ খেলাফত আন্দোলন ১১ জন (বট গাছ), বাংলাদেশ জাতীয় পার্টির পাঁচজন (কাঁঠাল), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের ৫৬ জন (নোঙ্গর), বাংলাদেশ তরিকত ফেডারেশনের ৩৮ জন (ফুলের মালা), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) পাঁচজন (কুঁড়েঘর), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের ৪৫ জন (টেলিভিশন), বাংলাদেশ মুসলিম লীগের ৪ জন (হাত পাঞ্জা), বাংলাদেশ সুপ্রিম পার্টির ৭৯ জন (একতারা), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ৬৩ জন (ছড়ি), বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ২৬ জন (হাতুড়ি), বাংলাদেশের সাম্যবাদী দলের (মার্কসবাদী-লেনিনবাদী) ৪ জন (চাকা), গণতন্ত্রী পার্টির ১০ জন (কবুতর) ও জাকের পার্টির ২১ জন (গোলাপ ফুল)। এবার ভোটের দিন সড়কপথে ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক বাদে সব ধরনের যান চলাচল করতে পারবে। আর নৌযানের মধ্যে এবার লঞ্চ ও ইঞ্জিন নৌকা চলাচল করতে পারবে না। তবে নির্দিষ্ট রুটে চলাচলকারী নৌযান চলতে পারবে। অবশ্য মোটরসাইকেল চলাচলে আগের মতোই ৫ জানুয়ারি থেকে চার দিনের নিষেধাজ্ঞা রয়েছে। নির্বাচনী এলাকায় ইসির অনুমোদিত স্টিকার ব্যবহার করে মোটরসাইকেলসহ অন্যান্য যান চলাচল করতে পারবে। ভোট ঠেকাতে বিএনপির ডাকা হরতাল ও সারাদেশের বিভিন্ন জায়গায় ট্রেনসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনায় মানুষের প্রাণহানি হওয়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। এর ফলে শনিবার বিকেল থেকেই রাস্তায় মানুষের চলাচল হ্রাস পায়। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ২২ সদস্যের মনিটরিং সেল গঠন করেছে নির্বাচন কমিশন।

আরও খবর


69eb94443aef9-240426100316.webp
কবে কমবে লোডশেডিং, যা জানা গেল

১৭ ঘন্টা ৩০ মিনিট আগে