ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

পাবনায় উদ্বোধন হলো ‘আইকন ডাইন’ রেস্টুরেন্ট

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: পাবনায় ভোজন বিলাসীদের কথা ভেবে নতুন মাত্রা নিয়ে উদ্বোধন হলো ‘আইকন ডাইন’ রেস্টুরেন্ট। শুক্রবার বেলা ১১টায় পাবনা সিভিল সার্জন ও পুলিশ লাইন কার্যালয় সংলগ্ন (সাবেক নূরজাহান কিচেন) ‘আইকন ডাইন’ রেস্টুরেন্টটির ফিতা কেটে উদ্বোধন করেন, পাবনা জেলা মহিলা লীগের সভাপতি নাদিরা ইয়ামিন জলি এমপি। আইকন ডাইনের স্বত্বাধিকারী শারমীন আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান।


এসময় জেলা মহিলা লীগের যুগ্ম সম্পাদক নিহার আফরোজ জলি, নারী উদ্যোক্তা কামরুন্নাহার লুনা, উইমেন চেম্বার অব কমার্সের পরিচালক নিপা ইসলাম, আ. লীগ নেতা জাহিদুল ইসলাম রাজু, মুক্তি বিশ্বাস, সালেহা খাতুন, আইকন গ্রæপের চেয়ারম্যান ইঞ্জি. হাসনাত ফেরদৌস রোমান, জিএম মো. সালাউদ্দিন মাহমুদ, সিস্টেম অ্যানালাইসিস জিহাদুল ইসলাম, হ্যাংরী পাবনার অ্যাডমিন দেওয়ান মাহবুব, অল ইন ওয়ান প্লাটফর্মের অ্যাডমিন নাজনীন খান কেয়া, অ্যাড. মীর রাকিব আলম রিজনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


উদ্বোধনের দিন সকাল থেকে দিনব্যাপী ধামাক্কা ১০% ছাড়ে খাবার বিক্রয় করা হয়। বিকাল ৫টায় আয়োজিত সাংস্কৃতি সন্ধ্যায় গান পরিবেশন করেন ডার্কসলেয়ার, রুইনারস্, ওভারড্রাইভ ব্যান্ড এবং সন্ধ্যা সাড়ে ৭টায় বিশেষ ছাড়ে ১৬৮ জন বুফেতে অংশগ্রহণ করে।


আইকন ডাইন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী শারমীন আক্তার বলেন, আমরা মানসম্মত খাবার সরবরাহ করার চেষ্টা করবো। আমাদের এখানে যে কোন অনুষ্ঠানের খাবার সরবরাহ করার ব্যবস্থা রয়েছে। সঠিক ভাবে ব্যবসা পরিচালনা করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।


আইকন গ্রæপের চেয়ারম্যান ইঞ্জি. হাসনাত ফেরদৌস রোমান জানান, ‘আইকন ডাইন’ রেস্টুরেন্টে উদ্বোধনের দিন থেকে মনোরম পরিবেশে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আইকন ডাইনে সুস্বাদু দেশি, চাইনিজ, ইন্ডিয়ান, সি ফুড, ফাস্টফুড, জুসবারসহ বিভিন্ন খাবার পাওয়া যাচ্ছে। এছাড়াও এখানে রয়েছে বাচ্চাদের জন্য খেলার মনোরম পরিবেশ (কিডস জোন), বিবাহ, জন্মদিন, মিটিং, সেমিনারসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের ব্যবস্থা।


এসময় সুসজ্জিত পরিবেশে বৈচিত্র্যময় খাবারের সম্ভার পাবেন নতুন এ রেস্টুরেন্টটিতে এমনি প্রত্যাশা করেন অতিথিবৃন্দ।

Tag
আরও খবর