লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর

ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ গড়তে নৌকায় ভোট দিন : মেহের আফরোজ চুমকি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-01-2024 02:08:35 am

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর- ৫ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মেহের আফরোজ চুমকি এমপি কালীগঞ্জের দেওপাড়ার নিজ বাসভবনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।


এ সময় মেহের আফরোজ চুমকি বলেন, ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ গড়তে হলে নৌকায় ভোট দিন। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ এখন এগিয়ে যাচ্ছে। নারী এখন আর পিছিয়ে নেই। পুরুষের চেয়ে নারীদের দক্ষতা এগিয়ে রয়েছে। তিনি বলেন, গাজীপুর-৫ আসনে নৌকার প্রতীক জননেত্রী শেখ হাসিনা আমার কর্ম দক্ষতা, সততা দেখে দিয়েছেন। আমি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি। কখনো কারো মনে কোন কষ্ট দেই নাই।


তিনি আরও বলেন, গাজীপুরে আমার পিতা শহীদ ময়েজ উদ্দিন এলাকার মানুষের অনেক আপনজন ছিলেন। বিগত দিনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইতিমধ্যে নির্বাচনী এলাকার বিভিন্ন অংশে প্রচার প্রচারণা অংশ নিয়ে, ভোটারের মন জয় করতে চেষ্টা করেছি। ৭ জানুয়ারি জনগণ নৌকার পক্ষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে এমনটাই প্রত্যাশা করছি। এ সময় এমপি আরো বলেন, দেশ-বিদেশ একটি সুষ্ঠু অবাধ নির্বাচন চায়। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। আপনারা সঠিক বিষয়টি তুলে ধরবেন, আমার নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন দলের প্রার্থী রয়েছেন। এদের মধ্যে একজন ট্রানজেণ্ডার প্রার্থীও রয়েছেন। সকল ভোটার উৎসবমুখর পরিবেশে নির্বাচন পরিবেশ চলছে। এ পর্যন্ত কোথাও নির্বাচনী পরিবেশ বিঘ্ন ঘটেনি, উৎসবমুখর পরিবেশে ভোটার নির্বিঘ্নে ভোট কেন্দ্রে উপস্থিত হবে বলে আমি আশা করি তিনি আরও বলেন, নির্বাচনে কোন ধরনের সহিংসতার আশঙ্কা নেই। সঠিক সংবাদ প্রচার করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান চুমকি। সকল জনসাধারণের প্রতি নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে জনগণের পাশে থেকে খেদমত করার সুযোগ দেওয়ার আহবান জানান তিনি।


এমসয় উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় তাতী লীগের সাধারণ সম্পাদক খকেন্দ্র চন্দ্র দেবনাথ, উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, পৌর মেয়র এস এম রবিন হোসেন, গাজী সারোয়ার হোসেন, খাইরুল আলম, অলি উল ইসলাম অলি, সাবেক প্রতিমন্ত্রীর ছেলে মাশরুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ।

আরও খবর