যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

এম,ইলিয়াস আলীর ছোট ভাই আছকির আলী , নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন


বিএনপি'র সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, নিখোঁজ  জৌষ্ঠ নেতা, সাবেক দুই বারের এমপি ও সিলেট জেলা সভাপতি

বিপ্লবী বাংলার ইতিহাস খ্যাত জননেতা এম ইলিয়াস আলীর ছোটভাই এম আছকির আলী আজ গণমাধ্যম এক প্রেস বার্তা পাঠিয়ে দ্বাদশ সংসদ নির্বাচন সমগ্র সিলেটবাসীকে বর্জনের আহবান জানিয়েছেন । 


 "বিসমিল্লাহির রাহমানির রাহিম" আমার প্রাণের সংগঠন 

ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল,  বিএনপি  ও অঙ্গসংগঠন এবং    সম্মানিত প্রিয় বিশ্বনাথ, ওসমানীনগর, বালাগঞ্জ তথা সিলেটবাসী, আসসালামু আলাইকুম l বাংলাদেশ আজ এক চরম ক্লান্তিকাল অতিক্রম করছে l ন্যায় বিচার, মানবতা, গণতন্ত্র, মানুষের বাক স্বাধীনতা সমস্ত কিছুই এখানে আজ লাঞ্ছিত, উপেক্ষিত l মানুষ দিশেহারা, গোটা জাতি কারারুদ্ধ,গুম অবরুদ্ধ l এমত অবস্থায় আগামী ৭ ই জানুয়ারি ২০২৪ নির্বাচন নামক প্রহসনের একটা সার্কাস অনুষ্ঠিত হতে যাচ্ছে l

আমি এই অঞ্চলের সকল পেশার জনগণের কাছে মা- ভাই-বোনদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি , মহান সৃষ্টিকর্তার দোহাই দিয়ে অনুরোধ করছি , দয়া করে আপনারা এই প্রহসনের সার্কাসে নিজেদেরকে সম্পৃক্ত করে কলুষিত করবেন না l আপনারা এই প্রহসনের নির্বাচন সার্কাস বর্জন করুন, ভোটকেন্দ্র যেতে বিরত থাকুন l মনে রাখবেন, অন্যায় যে করে, অন্যায় যে সহে এবং অন্যায়কে যে সহায়তা করে সে সমভাবে দোষী l তাই আপনারা সহজ-সরল নিষ্পাপ মানুষেরা এই সমস্ত দোষের ভাগীদার হতে নিজেদেরকে সম্পৃক্ত করতে বিরত থাকুন l একজন মজলুম নিখোঁজ ইলিয়াস আলী পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি🙏 আপনাদের প্রিয় সন্তান এম ইলিয়াস আলী'র প্রিয় সিলেটবাসী বিশেষ করে বিশ্বনাথ ও ওসমানীনগর  বাসী l  ইলিয়াস আলীর প্রতি যদি আপনাদের ন্যূনতম দরদ থেকে থাকে, ইলিয়াস আলী যদি এই অঞ্চলের মাটি ও মানুষের জন্য ন্যূনতম কিছু করে থাকেন তাহলে আপনাদের বিবেকের ঘন্টা ধ্বনির কাছে আমার উদাত্ত আহ্বান এবং আকুল আবেদন,আপনাদের বিবেককে জাগ্রত করুন l দয়া করে আপনারা ভোটকেন্দ্রে যাবেন না, ভোট বর্জন করুন এবং সুবিধাবাদী, অসাধু অকৃতজ্ঞ মহিবুর রহমানকে ভোটদানে বিরত থাকবেন l❌ বিশ্বনাথ বাসীর কলঙ্ক মহিবুর রহমান সহ বিশ্বনাথ ওসমানীনগর নির্বাচনী এলাকায় যে সকল প্রার্থী রয়েছেন তাদেরকে ভোটদানে বিরত থাকুন এবং ভোট বর্জন করুন l

 আমি প্রত্যাশা রাখছি বাংলাদেশে ন্যায়বিচার, মানবতা, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আপনারা এই ভোট নামক সার্কাস কে বর্জন করে মানব মুক্তির মিছিলে নিজেদেরকে সম্পৃক্ত রাখবেন l ইন শাহ আল্লাহ সত্য এবং ন্যায়ের জয় হবেই, হবে l মজলুম ইলিয়াস আলী কে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরে পাবার লক্ষ্যে তাকে আপনাদের দোয়া'য় শরিক রাখবার জন্য বিনম্র অনুরোধ করছি l আপনাদের সকলের মঙ্গল কামনায় 


নিখোঁজ এম ইলিয়াস আলী পরিবারের পক্ষে আপনাদেরই এম আসকির আলী l

Tag
আরও খবর