শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

সিরাজগঞ্জ-২ আসনে নৌকার পক্ষে ব্যাপক নির্বাচনী শেষ প্রচার মিছিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জ-২ আসনে নৌকার পক্ষে ব্যাপক নির্বাচনী শেষ প্রচার মিছিল অনুষ্ঠিত

আগামী ৭ই জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-২ আসনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ড. জান্নাত আরা হেনরী'র সমর্থনে জেলা আওয়ামী লীগ সদর উপজেলা আওয়ামীলীগ পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে পুরো শহর জুড়ে আনন্দ মূখর পরিবেশের মধ্যে দিয়ে ব্যাপক নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি ২০২৪) সকালে  ভিক্টোরিয়া হাই স্কুল মাঠ প্রাঙ্গনে নির্বাচনী মিছিলের জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কে এম হোসেন আলী হাসান এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন ড. জান্নাত আরা হেনরী। পরে ভিক্টোরিয়া স্কুলে থেকে শেষ নির্বাচনী মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে।

জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কে এম হোসেন আলী হাসান ভোটারদের উদ্দেশ্যে বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ই জানুয়ারি সারাদিন নৌকা মার্কায় ভোট দিন। ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। আবারো শেখ হাসিনাকে দেশ পরিচালনার সুযোগ দিন এবং সিরাজগঞ্জ-২ আসনের সদর-কামারখন্দ মানুষের উন্নয়ন এবং আপনাদের সেবা করতে ড. জান্নাত আরা হেনরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।

এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব

এ্যাড কে.এম.হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, 

সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসহাক আলী সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজ ভূঁইয়া,সাংগঠনিক সম্পাদক আলহাজ দানিউল হক মোল্লা,জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির,জেলা আওয়ামী লীগ সদস্য মিজানুর রহমান দুদু,সদস্য শামসুজ্জামান আলো,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন, জেলা যুব মহিলা লীগের সভাপতি রুমানা রেশমা, প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সদর উপজেলা আওয়ামী লীগ পৌর আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা

আরও খবর