লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু বাংলাদেশে অর্থনীতির যে মুল চালিকাশক্তি, তা সবই প্রসারিত হয়েছিল শহীদ জিয়ার হাত ধরে -ডা. জাহিদ হোসেন মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ: দিনাজপুরে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত। সান্তাহারে প্রতিবেশির বাসা থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪ গোয়ালন্দে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত

সাধারণ সম্পাদক ও সভাপতির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

সাধারণ সম্পাদক ও সভাপতির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন



সাধারণ সম্পাদক ও সভাপতির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন


রিপন মজুমদার বেগমগঞ্জ নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাকের পক্ষে ভোট করায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডা: এ বি এম জাফর উল্যাহকে দল থেকে অব্যাহতির জন্য সুপারিশ করেছেন বলে জানিয়েছেন বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য নৌকার মাঝি মামুনুর রশিদ কিরন।

মঙ্গলবার ২ জানুয়ারি রাত ৮টার  বেগমগঞ্জ বিসিক শিল্পনগরীর নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এইসব কথা জানান তিনি। 


তিনি আরো বলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডা: এ বি এম জাফর উল্যাহ সাহেব গত কাল সোমবার বিকেলে বেগমগঞ্জ কাদিরপুর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠকে বলেন নৌকায় ভোট দিলে পিষে (ছেঁচি) দেওয়ার হুমকি দিয়েছেন।

আপনারা জানেন এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি জেলা রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে অভিযোগ দেওয়া হয়েছে।


এ বিষয়ে ডা: এ বি এম জাফর উল্লাহ বুধবার ৩ জানুয়ারী দুপুর ২টায় এক সংবাদ সম্মেলন আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডা. এ বি এম জাফর উল্যাহ বলেন, আমি নৌকার বিরুদ্ধে কিছু বলি নাই, শুধু বলেছি নৌকার প্রার্থী অযোগ্য। কিন্তু এ কথাটাকে নিজেদের গায়ে নিয়ে ভয় পাচ্ছেন নৌকার প্রার্থী মামুনুর রশিদ কিরণ সাহেব। তার পায়ের তলায় মাটি সরেগেছ, স্বতন্ত্রের পক্ষে জনগণের উচ্ছ্বাস দেখে তারা পাগল হয়ে গেছে।


এছাড়া দল থেকে অব্যাহতি সম্পর্কে তিনি বলেন, আমাকে অব্যাহতি দেওয়ার কোনো ক্ষমতা তাদের নেই। জননেত্রী শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করতে নিষেধ করেননি। আমি ৭ জানুয়ারি পর্যন্ত স্বতন্ত্র প্রার্থীর লোক, নির্বাচনের পরদিন ৮ জানুয়ারি থেকে আমি আবারও নৌকার পক্ষে আওয়ামী লীগের সভাপতি।


ভিডিওর বক্তব্য নিয়ে ডা. জাফর উল্যাহ বলেন, আমি এলাকার বিএনপি-জামায়াত নামধারী কালসাপদের ছেঁচি (পিষে) ফেলতে বলেছি। কারণ তারা আগুন সন্ত্রাস করে নির্বাচন বানচাল করতে চায়। তাদেরকে এ সুযোগ দেওয়া হবে না।


নোয়াখালী-৩ আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কিরন। তিনি দুই দুইবারের এমপি এবারও নৌকা প্রতীক নিয়ে এ আসনে নির্বাচন করছে। তার অন্যতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মিনহাজ আহমেদ জাবেদ (ট্রাক) স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে মাঠে রয়েছেন।

আরও খবর