চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জয়পুরহাটের দু'টি আসনেই শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ মুহুর্তে জয়পুরহাটের দু'টি আসনেই শেষ সময়ে জমে উঠছে নির্বাচনী প্রচার-প্রচারনা। নির্বাচনী আলাপ আলোচনায় মেতে উঠেছেন ভোটাররা। ভোটারদের আকৃষ্ট করতে প্রতিদিনই পাল্টে যাচ্ছে প্রার্থীদের প্রচারণা ও গণসংযোগের ধরন। দিনে রাতে ভোটারদের দরজায় কড়া নাড়ার পাশাপাশি  নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন প্রার্থীরা। 

জয়পুরহাট-২ আসনের পাড়া, মহল্লা, হাট বাজারে নৌকার প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপনের পক্ষে ভোট চেয়ে আক্কেলপুরের তিলকপুর এলাকায় মিছিল ও গণসংযোগ করেছেন স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। 

এসময় উপস্থিত ছিলেন, ভাটকুড়ি হাফেজিয়া ও কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা আছির উদ্দিন মন্ডল, তিলকপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেহেদী হাসান দিপু, যুগ্ন আহবায়ক নাছিম মন্ডল ও সদস্য সচিব দেলোয়ার হোসেন।

এ নির্বাচনে জয়পুরহাটের দু'টি আসনে সংসদ সদস্য পদে আওয়ামী লীগ, বিভিন্ন রাজনৈতিক দল ও সতন্ত্রসহ ১৫ জন প্রার্থী প্রতিদন্দিতা করেছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে যেন ভোট দিতে পারেন দাবি ভোটারদের। 

নির্বাচনকে সামনে রেখে উৎসব মুখর পরিবেশে প্রচারণা চালিয়ে যাচ্ছেন সকল প্রার্থীরা। মাইকিং, পথসভা, গণসংযোগসহ চলছে সবর্ত্র ভোট প্রার্থনা। পোস্টারে ছেয়ে গেছে শহর, গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের অলিগলি। ভোট গ্রহণের দিন যতই এগিয়ে আসছে ততই দৌড়ঝাঁপ করছেন প্রার্থীরা।

জয়পুরহাট-১ ও ২ এ দু'টি আসন মিলে এবারের নির্বাচনে সর্বমোট ৭ লাখ ৭৯ হাজার ৬ শত ৯৯ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ৩ লাখ ৯২ হাজার ৫৮ জন নারী, ৩ লাখ ৮৭ হাজার ৬ শত ৩৪ জন পুরুষ ও তৃতীয় লিঙ্গের ৭ জন।  সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে দায়িত্ব পালন করবেন এমনটাই প্রত্যাশা প্রতিদ্বন্দী প্রার্থীদের। 

আরও খবর