কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

নৌকার প্রার্থীর প্রচারনায় মুখর ঝালকাঠি-২ আসন

নলছিটি-ঝালকাঠি মিলিয়ে ঝালকাঠি-২ আসনে
নৌকার প্রার্থীর প্রচারনায় মুখরিত ঝালকাঠি নলছিটির জনপদ। অপরদিকে আম মার্কা ও লাঙ্গল মার্কার তেমন কোন প্রচার প্রচারনা চলছে না। যদিও জেলা জাতীয় পার্টির এক সভায় লাঙ্গলের প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার করার ঘোষনা দিয়েছে। এনপিপি'র প্রার্থী মো. ফোরকান হোসেন মাঠে নিজের মতো প্রচারনা চালিয়ে যাচ্ছেন। 

ঝালকাঠি - নলছিটি আসনে বাংলাদেশ আ'লীগের বর্ষিয়ান নেতা সাবেক খাদ্য ও শিল্পমন্ত্রী এবং ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু নৌকার প্রার্থী হিসেবে থাকায় অন্যান্য প্রার্থীর অবস্থান নড়বড়ে। 

সমকক্ষ প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলেও নৌকার পক্ষে নলছিটির ১০টি ইউনিয়ন এবং পৌরসভা প্রতিটি ওয়ার্ডেই দিনরাত প্রচার প্রচারনায় ব্যস্ত। কর্মী সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে উন।নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছে। এই আসনে সমকক্ষ প্রার্থী না থাকায় সচেতন মহল নৌকার বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন।
 
মোল্লারহাট ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান সেন্টু বলেন নলছিটিতে দক্ষিণ বঙ্গের রাজনীতির কর্ণধার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধুর আদর্শের ধারক শেখ হাসিনার আস্থাভাজন আলহাজ্ব আমির হোসেন আমু'র ঝালকাঠি-২ আসনে বিজয় সুনিশ্চিত। কারন তিনি এই অঞ্চলের প্রত্যন্ত গ্রামের মানুষের ভাগ্য উন্নয়নে নিরলস ভাবে কাজ করে গেছেন তাই মানুষ অবশ্যই নৌকায় ভোট দিবে।

উপজেলা আ'লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহম্মদ জলিলুর রহমান আকন্দ বলেন নৌকা মুক্তিযুদ্ধের ও উন্নয়নের প্রতিক তাই আমি বিশ্বাস করি নলছিটির মানুষ ভোট কেন্দ্রে যাবে এবং নৌকায় ভোট দিবে। আমু ভাই নলছিটি-ঝালকাঠি ব্যাপক উন্নয়ন সাধন করছেন। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মানুষ আবারও নৌকায় ভোট দিবে। তাছাড়া এই আসনে নৌকার বিপক্ষে তেমন শক্তিশালী প্রার্থী না থাকায় আমরা বিজয়ের ব্যপার শতভাগ আশাবাদী।
Tag