চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ শার্শায় মামলাবাজ আফরোজা খাতুনের মিথ্যা মামলায় প্রতিবেশীরা অতিষ্ঠ তরুণদের শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' : ইউএনও নাজমুল হুসাইন রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি

লাখাইয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে এএনসি'র ষান্মাসিক সভা।

লাখাইয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর

ক্ষমতায়নে এএনসি'র ষান্মাসিক সভা



লাখাইয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে এএনসি (এডভোকেসি নেটওয়ার্ক কমিটি)-এর ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (৩ জানুয়ারি)  উপজেলার বুল্লা বাজারস্থ  শাহ্ বায়েজিদ (রহ.) ইসলামি একাডেমিতে উপজেলা এএনসি'র চেয়ারপার্সন ও লাখাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক  বাহার উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রানেশ গোস্বামীর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

 সভায় অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল এসিস্ট্যান্ট ফ্যাসিলেটেটর মোতাব্বির হোসেন ও হবিগঞ্জ জেলা এএনসি'র সাধারণ সম্পাদক এবং বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন লাখাই এএনসি'র ভাইস চেয়ারম্যান প্রবীণ সাংবাদিক এমএ ওয়াহেদ, লাখাই প্রেসক্লাবের সভাপতি ও এএনসি নির্বাহী সদস্য  অ্যাডভোকেট আলী নোয়াজ, এএনসি'র যুগ্ম সম্পাদক  মহিউদ্দিন আহমেদ  রিপন, এএনসির সদস্য  বিল্লাল আহমেদ  , এএনসি সদস্য গাজী খাইরুন্নেসা  চিশতি পপি প্রমূখ। সভায় লাখাই এএনসি'র দুই সদস্য প্রয়াত সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা গাজী শাহজাহান চিশতি ও প্রয়াত সাংবাদিক আতাউর রহমান ইমরানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন এএনসি সদস্য  মাওলানা শাহীনুর রহমান মোল্লা শাহীন ।

 সভায় লাখাই উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে সরকারি বিভিন্ন দপ্তরের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেয়া হয়। এ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে এডভোকেট মোঃ  আলী নোয়াজকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি উপকমিটি গঠন করা  হয়। এছাড়া ভাতা বঞ্চিত প্রতিবন্ধীদের তালিকা তৈরি ও শিক্ষা উপবৃত্তি বঞ্চিত দলিত শিক্ষার্থীদের তালিকা তৈরি করে সংশ্লিষ্ট সরকারি দপ্তর জমা দিয়ে বঞ্চিতদের ভাতা ও শিক্ষা উপবৃত্তি প্রাপ্তি নিশ্চিত করতে এডভোকেসি করার সিদ্ধান্ত হয়। এ পরিকল্পনা বাস্তবায়নে এ,এন,সির ভাইস চেয়ারম্যান  এমএ ওয়াহেদকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট অপর একটি উপকমিটি গঠন করা  হয়। আগামী ৬ মাসের মধ্যে এসব পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়। 'পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প'-এর আওতায় ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক এবং ক্রিশ্চিয়ান এইডের কারিগরি সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে লাখাই এএনসি'র এ ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়।

Tag
আরও খবর







deshchitro-69e87bf1db10d-220426014241.webp
সোনাইমুড়িতে মব আতঙ্ক

৫ ঘন্টা ২১ মিনিট আগে