হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

মির্জাগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যাকাণ্ড

পটুয়াখালীর মির্জাগঞ্জে রোজিনা আক্তার (২০) নামে সাড়ে চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

বুধবার (৩ জানুয়ারী) বিকাল চারটার দিকে উপজেলার  কাকড়াবুনিয়া ইউনিয়নের মকুমা গ্রামে স্বামীর ঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত গৃহবধূ ওই গ্রামের আবুল হাওলাদারের ছেলে রাকিব হাওলাদারের স্ত্রী এবং উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামের কামাল দফাদারের মেয়ে। এদিকে ওই গৃহবধুকে তার স্বামী হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে বলে দাবি স্বজনদের। তবে এ অভিযোগ অস্বীকার করছেন স্বামী ও তার পরিবার। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে রোজিনার স্বামী পার্শ্ববর্তী দেউলী বাজারে নিজের দোকানে যায় এবং শশুর-শাশুড়ি পাশের বাড়িতে কিস্তি দিতে যায়। পরে সকাল ১১ টার দিকে তার (রোজিনা) ভাসুরের ছেলে রায়হান (১১) ডিম আনতে তাদের ঘরে যায়। এসময় তাকে (রোজিনা) ঘরের রুয়ার সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে ডাক-চিৎকার দেয়। এতে বাড়ির লোকজন দৌড়ে এসে মরদেহ ঝুলতে দেখে স্বজন, স্থানীয় ইউপি সদস্য ও মির্জাগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। 

সংশ্লিষ্ট ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মোসাঃ রেখা বেগম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহতের স্বজনরা হত্যাকাণ্ড দাবি করে জানান, প্রায় বছরখানেক আগে রাকিব ও রোজিনার পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিভিন্ন কারনে ঝগড়াঝাঁটি লেগেই থাকতো। পরে রোজিনা অন্তঃসত্ত্বা হলে গর্বের সন্তানকে অস্বীকার করে স্বামী রাকিব। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাঁটি তীব্র আকার ধারণ করে। 

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং  থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।  ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে ।

আরও খবর





6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১৬ ঘন্টা ৩৬ মিনিট আগে