ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি

মাফিয়া আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু নয় -ঠাকুরগাঁওয়ে ফখরুল


 বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা যে কথাটা সব সময় বলে আসছি, সেটা হলো, আমাদের প্রধান যে দাবী সেটা হচ্ছে দলীয় সরকারের অধিনে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। গাইবান্ধার নির্বাচনে সেটাই প্রমানিত হয়েছে, একটি উপ নির্বাচন জাতীয় সংসদের। সেখানে সমস্ত শক্তি প্রয়োগ করেও বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে না পারার কারনে তারাই নির্বাচনকে বন্ধ করেছে। আমরা যে কথাটা বলে সে কথাটা প্রমাণিত হলো। তিনি ১৩ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথা বলেন।   মির্জা ফখরুল বলেন, নির্বাচন কি হলো না হলো সেটাতে আমাদের আগ্রহ নেই, আমাদের আগ্রহ একটাতেই সেটা হলো, শুধু নির্বাচন সিস্টেমটা নয়, নির্বাচন ব্যবস্থা নয়, সমস্ত দেশকে যারা বিভাজন করেছে, গণতন্ত্রকে যারা হরন করেছে, রাষ্ট্রকে যারা আজকে ব্যর্থ রাষ্ট্রে পরিনত করেছে তাদেরকে সরিয়ে সত্যিকার অর্থেই তত্ত্বাবধায়ক সরকারের অধিনে, নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনই একটি নতুন নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়েই একমাত্র পথ বলে আমরা মনে করি। সে কারনেই আমরা আমাদের আন্দোলন শুরু করেছি। গতকাল চট্রগ্রামে আমাদের আন্দোলন শুরু হয়েছে। সেখানে যে জনতার ঢল নেমেছে। লাখো মানুষের যে সমাগম হয়েছে, সে সমাবেশ থেকে আন্দোলন শরু হলো। এখান থেকেই সারা বাংলাদেশে তা ছড়িয়ে যাবে। সেখান থেকেই এই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। তিনি আরও বলেন, সরকার নতুন একটি সাকুর্লার দিয়েছে। যে ২৯টি বিভাগ ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টের ১৫ ধারায় নিয়ে আসা হলো। যে গুলো রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপুর্ন বিভাগ। এ ধরনের ইমপটেন্ট বিভাগগুলো আছে সেগুলোকে নিয়ে আসা হয়েছে। এর অর্থ হচ্ছে এই যে, এই বিভাগগুলো সম্পর্কে সাংবাদিকরা ইচ্ছা করলেই কোন প্রশ্ন করতে পারবেন না। অথবা এ সকল বিভাগের ভেতরের খবরগুলো আর সাংবাদিকরা সেখানে যেতে পারবে না। এটা যে কত বড় সর্বনাশ হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হয়েছে। এতে করে প্রমানিত হয়েছে গণতন্ত্রের স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে।  মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহ-- সভাপতি বীর মু্ক্তিযোদ্ধা নুর করিম, মো: আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক, সাংগঠনিক সম্পাদক মো: পয়গাম আলী, মো: জাফরুল্লাহ, ঠাকুরগাঁও জেলা মহিলা দলের  সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, সাধারণ সম্পাদক মোছা নাজমা পারভিন, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সাবেক সধারণ সম্পাদক আব্দুল হামিদ সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Tag
আরও খবর