শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

সিরাজদিখানে পালিত হলো "বই বিতরণ উৎসব", শিক্ষার্থীদের মাঝে বাঁধভাঙা উচ্ছ্বাস

নতুন বছরের প্রথম দিনেই সমগ্র দেশের ন্যায় মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানেও পালিত হয়েছে "বই বিতরণ উৎসব" । ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসব মুখর আয়োজনে শিক্ষার্থীদের হাতে হাতে তুলে দেয়া হয় নতুন বই । নতুন শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে তাই আনন্দের কোন কমতি ছিলনা । 


বছরের প্রথম দিনে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠানে এক যোগে এ বই বিতরণ উৎসব পালিত হয় । সোমবার সকাল থেকেই উপজেলার ১২৮ টি প্রাথমিক বিদ্যালয়, ৫৭ টি কিন্ডারগার্ডেন, ৩৭ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১০টি মাদ্রাসায় নতুন  বই বিতরণ করা হয়।


উৎসবের এই দিনে সিরাজদিখান উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজ ও সিরাজদিখান সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে তিনটি প্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই বিতরণ উৎসব কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহম্মেদ ।


এ সময় ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্বিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মল্লিকা রায়, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক জামাল হোসেন, সিনিয়র শিক্ষক নরেন্দ্র মোদী, সিনিয়র শিক্ষক আব্দুস সামাদ, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনকসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবক বৃন্দ । 


বই বিতরণ উৎসব কর্মসূচি উপজেলার ১৪ টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মুখর আয়োজনে যথাযথভাবে পালিত হয়েছে । এ দিন উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা উপজেলার অন্যান্য প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে গিয়েও শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন । এসময় উপজেলা শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর নাদিরা আফরোজ, সহকারী ইন্সট্রাকটর আল-মামুন, ক্লাস্টার সমূহের সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ সহ জনপ্রতিনিধি ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের সাথে বই বিতরণ কার্যক্রমে অংশ নেন । বছরের শুরুতেই শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দিতে পেরে কর্মকর্তাগণ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট  মন্ত্রণালয় ও সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন । 


উপজেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছর প্রাথমিক বিদ্যালয়ের ২৭ হাজার ৯ জন ছাত্র ছাত্রীর জন্য ১ লাখ ৬০ হাজার ৭০০ পিস বইয়ের চাহিদার শতভাগ বই বিতরণ করা হয় এবং মাধ্যমিক পর্যায়ে প্রায় ২১ হাজার ছাত্র ছাত্রীর মধ্যে ২ লাখ ১০হাজার ৫ শত পিস বই বিতরণ করা হয়।


আরও খবর