স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ

জয়পুরহাটে ৮০ হাজার ৮৫৮ জন ছাত্র-ছাত্রী কে বিনামূল্যে নতুন বই বিতরণ



সারাদেশের মত জয়পুরহাটে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে  জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী। এসম উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন,  রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক।

অপরদিকে জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণী  অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন।

এদিকে জয়পুরহাট রওজাতুল কুরআন মাদ্রাসায় নতুন বই বিতরণ করা হয়েছে। মাদ্রাসার পরিচালক মাশরেকুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, সংরক্ষিত নারী কাউন্সিলর পাপিয়া বারিক প্রমুখ। 

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য মতে সদর উপজেলার ৬০ টি স্কুলে ২০ হাজার ৩৭২ জন শিক্ষার্থীর মাঝে ১ লাখ ৯১ হাজার বই বিতরণ করা হয়েছে। ৩৮ টি মাদ্রাসার ৫ হাজার ৯৪৭ জন শিক্ষার্থীর মাঝে দাখিল পর্যায়ে ৭৮ হাজার ৯০০ জন এবং ইবতেদায়ী পর্যায়ে ৭১ হাজার ৯০০ বই বিতরণ করা হয়েছে।

এ দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে জয়পুরহাটে  ৩ লাখ ৮৭ হাজার নতুন বই বিনা মূল্যে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে। জেলার ৬০২টি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ হাজার ৮৫৮ জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে তুলে দেওয়া হবে ৩ লাখ ৮৬ হাজার ৭৯৩টি নতুন বই।

Tag
আরও খবর






6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১৭ ঘন্টা ৪৯ মিনিট আগে