মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

শ্রীপুরে সাংবাদিকদের কর্মবিরতি



গাজীপুরের শ্রীপুরে পেশাগত দ্বায়িত্ব পালনের সময়  সাংবাদিক মোজাহিদকে হেনস্তা করার মামলায় প্রধান আসামি বরমী ইউনিয়ন চেয়ারম্যান মোফাজ্জল হোসেনসহ অন্যদের গ্রেফতারের দাবিতে  কর্মবিরতি পালন করেছেন জেলা ও উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।


আজ বৃহস্পতিবার বেলা ৫টায় উপজেলার শ্রীপুর মডেল থানার প্রধান ফটকের রাস্তায় ক্যামেরা,মোবাইল ও কলম রেখে কর্মসূচি পালন করা হয়।



কর্মবিরতিতে শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি লতিফ মাস্টারের সভাপতিত্বে ও দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি রাতুল মণ্ডলের সঞ্চালন প্রধান অতিথি বক্তব্য দেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি রিপন আনসারী ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা যুগান্তরে বিশেষ প্রতিনিধি আবুল কাশেম।


আরও বক্তব্য রাখেন,আব্দুল মালেক,বসির আহমেদ,জামাল উদ্দিন,ইজাজ আহমেদ মিলন,সোহেল মৃধা,আনোয়ার হোসেন প্রমুখ।,


কর্মবিরতিতে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিক মুজাহিদের মামলার  আসামিদের ২৪ ঘন্টা মধ্যে  গ্রেফতার করতে হবে।এই সব হামলা ও নির্যাতন করে  কলম সৈনিকদের দমাতে পারবেন না। দ্রুততম সময়ের মধ্যে ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং সারাদেশের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ সৃষ্টির দাবি জানান।



এরপর গাজীপুর ও শ্রীপুরের সাংবাদিকদের একটি প্রতিনিধি দল শ্রীপুর থানার তদন্ত ও অপারেশন অফিসারের সাথে সাক্ষাৎ করেন।


এ সময় প্রতিনিধ প্রতিনিধি দলের উদ্দেশ্য করে শ্রীপুর থানার অপারেশন অফিসার আশীকিন বলেন, সাংবাদিকরা পুলিশ প্রশাসনের তৃতীয় নয়ন।আপনাদের চোখ দিয়ে সমাজের অনেক অপরাধের খবর পেয়ে থাকি এবং বর্তমান আইজিপি স্যার দায়িত্ব পাওয়ার পর পরই একটি মিটিং এর মাধ্যমে আমাদের অবহিত করে,যেন কোনো সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোন প্রকার ব্যাঘাত না ঘটে সেই বিষয়ে খেয়াল রাখতে। এই বিষয়ে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই এমন ঘটনা যেন পরবর্তীতে কেউ আর এমন ঘটানোর সাহস না পায়।



এর আগে উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন করা হয় এবং বিক্ষোভ মিছিল নিয়ে থানার সামনে এসে কর্মবিরতি পালন করা হয়।

Tag
আরও খবর







deshchitro-6ad398d40a593-171026094836.webp
চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ

১ দিন ১ ঘন্টা ১০ মিনিট আগে