দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

অন্তঃসত্ত্বাকে সংঘবদ্ধ ধর্ষণ : গ্রেপ্তার দুজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-10-2022 12:33:45 pm

সংগৃহীত ছবি

◾ নিউজ ডেস্ক


রাজধানীর শুক্রাবাদে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বিউটিশিয়ানকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মো. রিয়াদ ও ইয়াছিন হোসেন সিয়াম নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দুজনই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘বখে যাওয়া’ শিক্ষার্থী।


বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকালে পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি এইচ এম আজিমুল হক নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।


তিনি বলেন, ওই তরুণী অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে রূপচর্চার সেবা দিতেন। তিনি গ্রেপ্তারকৃতদের পূর্বপরিচিত নন; বরং তারা ফ্যান্টাসি থেকেই ফেসিয়াল সেবা নেওয়ার জন্য তরুণীকে বাসায় ডেকে ধর্ষণ করে।


ডিসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত তাদের আরেক বন্ধুকে গ্রেপ্তারে অভিযান চলছে।


ডিসি এইচ এম আজিমুল হক বিউটিশিয়ানের বরাত দিয়ে বলেন, গত মঙ্গলবার (১১ অক্টোবর) তাসলিমা নামের একজন মহিলা ফেসিয়াল নিতে তাকে ফোন করে ধানমন্ডির শুক্রাবাদে ডাকেন। তিনি সাভার থেকে সেবা দিতে শুক্রাবাদে আসেন। পথিমধ্যে তাসলিমার ভাই পরিচয়ে গ্রেপ্তার রিয়াদ ফোনে বেশ কয়েকবার তার সঙ্গে কথা বলেন। সন্ধ্যায় শুক্রাবাদে আসলে রিয়াদ ওই তরুণীকে তাদের ভাড়া বাসায় নিয়ে যায়। পরে সেখানে সিয়াম ও জিতু নামে রিয়াদের আরও দুই বন্ধু আসে। এরপর ভয়ভীতি দেখিয়ে তারা পালাক্রমে তরুণীকে ধর্ষণ ও মারধর করে। তার মোবাইল ফোনটিও ছিনিয়ে নেয়। এরপর তাকে পথে ছেড়ে দেয়। পরে তার স্বামী তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।


তিনি বলেন, ভিকটিমের দেওয়া তথ্য অনুযায়ী শেরেবাংলা নগর থানা পুলিশ অভিযান চালিয়ে রিয়াদ ও সিয়ামকে গ্রেপ্তার করে।


এদিকে ধর্ষণের শিকার ওই তরুণীকে ফরেনসিক করান হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়ক ডাক্তার বিলকিস বেগম। 



আরও খবর