তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

কলমাকান্দায় মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ; প্রধান আসামি গ্রেফতার


নেত্রকোনার কলমাকান্দায় ১৪ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি মো. মনির মিয়াকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব-১৪। গ্রেফতারকৃত মনির কলমাকান্দার লেংগুরা ইউনিয়নের রাধানগর গ্রামের নাজিমুদ্দিনের ছেলে। এ নিয়ে গত ১২ ডিসেম্বর২৩, দৈনিক সমকাল পত্রিকায় ”  মাদ্রাসাছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ” এ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

শুক্রবার দুপুরের দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৪ এর অপারেশন অফিসার ও উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য জানান। এরআগে একই দিন ভোর ৬টার দিকে আসামিকে জেলার পার্শ্ববর্তী উপজেলা দুর্গাপুরের বাকলজোড়া গ্রাম থেকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

র‌্যাব জানায়, ভুক্তভোগী ছাত্রীকে মামলার আসামিরা প্রায়ই উত্যক্ত করত ও অশালীন কথাবার্তা বলত। গত ১১ নভেম্বর ভুক্তভোগী বিষয়টি তার মাকে জানায়। ওই দিন বিকেলে ভুক্তভোগীর মা সংরক্ষিত মহিলা ইউপি সদস্যকে অবগত করে। বিষয়টি জানাতে ভুক্তভোগীর মা ও মহিলা ইউপি সদস্য মনিরের বাড়িতে যায়। তারা মনিরের অভিভাবককে জানালে মনিরসহ তার পরিবারের লোকজন ইউপি সদস্য ও ভুক্তভোগীর মায়ের ওপর চড়াও হন। একপর্যায়ে মনিরসহ তার পরিবারের লোকজন ভুক্তভোগীর মা ও ইউপি সদস্যকে মারপিঠ করে গুরতর আহত করেন। খবর পেয়ে ভুক্তভোগীসহ তার প্রতিবেশিরা ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর ভুক্তভোগী বাড়িতে গেলে অভিযুক্তরা সুযোগ বুঝে বাড়ির পাশে ধান ক্ষেতে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে।

র‌্যাব আরও জানায়, এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে তিনজনের নামসহ অজ্ঞাত আরো দুজনকে আসামি করে আদালতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে কলমাকান্দা থানা পুলিশকে মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন। ঘটনার পর থেকে আসামিরা সু-কৌশলে নিজ বাড়ি ত্যাগ করে গা ঢাকা দেয়। ধৃত আসামিদকে কলমাকান্দা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব।

খোঁজ নিয়ে জানা যায়, এ মামলার এজাহারভুক্ত অন্য দুই আসামি হলেন- কলমাকান্দার রাধানগর গ্রামের মো. সালাম মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২৩) ও একই এলাকার হোসেন আলীর ছেলে দৌলত মিয়া (২২)।

আরও খবর