ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার - ৫ জাতীয় দৈনিক নতুন আশা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হলেন কচুয়ার সন্তান সাংবাদিক মোঃ আকাশ মিয়াজী বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড স্কুল ফিডিংয়ে তেতো ডিম, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক নতুন মামলায় কারামুক্তি আটকে গেল সেঁজুতির ক্ষেতলালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ বৃদ্ধ গ্রেফতার জনবান্ধব বাজেট পেশ করায় শার্শার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা। বারইয়ারহাটে উমরাহ প্রশিক্ষণ কর্মশালা এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড আশাশুনিতে আমদানীকৃত ভারতীয় অবৈধ বাগদার ডিম জব্দ, মালিককে না পেয়ে ড্রাইভারকে জরিমানা। নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) অধ্যক্ষ মোঃ নুরুল আমিন। শেরপুরে জেলা পর্যায়ে স্টার্ট আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের শুভ উদ্বোধন গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন শতাধিক অসহায় মানুষ ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ*ণধ*র্ষ*ণ, প্রেমিকসহ গ্রেফতার ৩ দৌলতদিয়ায় পদ্মার তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংগঠনের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা

শেরপুরে বালুর পয়েন্টে প্রশাসনের অভিযান ॥ সরঞ্জাম জব্দ


শেরপুরে খানপুর ইউনিয়নের গজারিয়া এলাকায় অবৈধভাবে বালুর উত্তোলন করায় শেরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি এসএম রেজাউল করিম অভিযান চালিয়ে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করেন। 

শুক্রবার (২৯ ডিসেম্বর ) খানপুর ইউনিয়নের গজারিয়া গ্রামে এ অভিযান চালান। জানা যায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে অসাধু ব্যবসায়ীরা।  বিভিন্ন সময় সেখানে উপজেলা প্রশাসন অভিযান দিয়ে জরিমানা করার পরও অবৈধভাবে বালু উত্তোলন ও জমির শ্রেণী পরিবর্তন রোধ হচ্ছে না। 

গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর উপজেলা সহকারী কমিশনান (ভূমি) এস এম রেজাউল করিম সেখানে অভিধান চালান। অভিযানে স্থানীয় ইউপি সদস্য উপস্থিত ছিলেন। অভিযান  টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। সেখানে বালু উত্তোলনের সরঞ্জাম দুটি শ্যালো মেশিন, একটি পাম্প, একটি টিউবওয়েল জব্দ করেন । 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান,  কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন বালু উত্তোলন করে আসছে।  প্রশাসন বারবার অভিযান চালালে কয়েকদিন বন্ধ থাকার পর আবারো বালু বা জমির মাটি কেটে পুকুর খনন করেই যাচ্ছে। বিগত কয়েক বছরে প্রায় শত বিঘা জমি খনন করেছে।  

এ বিষয়ে শেরপুর উপজেলা সহকারী কমিশনান (ভূমি) এস এম রেজাউল করিম বলেন, আসামীরা পালিয়ে যাওয়াই তাদেরকে আটক করা সম্ভব হয়নি। মাটি কাটা ও বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। অবৈধবাবে মাটি কাটা ও বালু উত্তোলনকারী  ভূমির দস্যুদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর