‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে যুব সমাজের সাথে মতবিনিময় সভা করেছে বরুণা মাদরাসা কর্তৃপক্ষ

মাওলানা শেখ নুরে আলম হামিদীকে উপদেষ্টা করে দ্রুত সময়ের মধ্যে 'যুব সংঘ' গঠনের সিদ্ধান্ত


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অর্ধশতাধিক যুবকদের নিয়ে এক মতবিনিময় সভা করেছে শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নের হামিদনগর বরুণা এলাকার ঐতিহ্যবাহী বহুমুখি দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম টাইটেল মাদরাসা।


সদ্য সমাপ্ত হওয়া বরুণা মাদরাসার ছালানা ইজলাছ পরবর্তী মতবিনিময় সভাটি শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় বরুণাস্থ ফেদায়ে ইসলাম (রহ.) কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বরুণা মাদরাসার সদরুল মুদাররিসিন মাওলানা রশিদ আহমদ হামিদীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুণা মাদরাসার সদরে নায়েবে মুহতামিম মাওলানা শেখ নুরে আলম হামিদী।

বিশেষ অতিথি ছিলেন মাদরাসার শিক্ষাসচিব মাওলানা ফখরুযযামান, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল মতিন, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মনির মিয়া।

আরও উপস্থিত ছিলেন মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুর রহমান শরীফপুরী, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা মনিরুজ্জামান জসিম তালুকদার, মাওলানা আদিল আলম হামিদী, মাওলানা রুকন উদ্দিন, ভৈরবগঞ্জ বাজার টু বরুণা সড়ক পরিচালনা কমিটির সভাপতি মোঃ লায়েক তালুকদার, তালুকদার ওয়েলফেয়ার ট্রাস্ট এর সাংগঠনিক সম্পাদক মাওলানা মুস্তাকিম আল মুনতাজ তালুকদার, মাওলানা মনিরুল ইসলাম এবং আবুল বাশার মুনাইম।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শেখ নুরে আলম হামিদি সদ্য সমাপ্ত হওয়া বরুণার ছালানা ইজলাছ সফল করার জন্য এলাকার যুবকসহ সভস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা আদায় করেন৷ দ্বীনের স্বার্থে আগামীতর সবাইকে ঐক্যবদ্ধভাবে আরও এগিয়ে আসার আহবান জানান। এছাড়া বরুণার ইজলাস কেন্দ্র করে যেনো কোনো ধরণের খেলনা সামগ্রীর দোকানপাট না বসে সে বিষয়েও তিনি সবাইকে সতর্ক করে সচেতনতার সাথে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ করেন।

সভায় গ্রাম বাংলা যুব সংঘ, আদর্শ সামাজিক যুব সংঘের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বরুণা, হাজীপুর, নয়নশ্রী, মনারগাঁও, মীরনগর, মাজদিহি এবং ভৈরবগঞ্জ বাজার এলাকার যুবকদের সরব উপস্থিতি ছিল।

সভায় সিদ্ধান্ত হয় দ্রুততম সময়ের মধ্যে বরুণা, হাজীপুর, নয়নশ্রী ও রাঙ্গুনিয়া এলাকা নিয়ে একটি যুব সংঘ গঠনের।

এসময় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে বরুণা মাদরাসার সদরে মুহতামিম মাওলানা শেখ নুরে আলম হামিদীকে উপদেষ্টা করে দ্রুততম সময়ের মধ্যে 'যুব সংঘ' গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।


Tag
আরও খবর