জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

সান্তাহারে ট্রেনে কাটাপড়ে কলেজ ছাত্র নিহত

আদমদীঘির সান্তাহারে ট্রেনে কাটাপড়ে সালমান জোবায়ের (১৮) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ১১ টায় উপজেলার সান্তাহার স্বাধীনতা মঞ্চের পাশে রেলওয়ে লাইনে এ ঘটনা ঘটে। নিহত সালমান জোবায়ের নওগাঁ সদরের চকএনায়েত গ্রামের স্কুল শিক্ষক আব্দুল মান্নানের ছেলে। সে এবার এইচএসসি পরীক্ষার্থি ছিলেন বলে জানা গেছে।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়,  গত বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টায় সান্তাহার স্বাধীনতা মঞ্চের নিকট ব্রডগেইজ রেললাইনে চিলাহাটী থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটাপড়ে ওই কিশোর ছাত্র নিহত হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের পরিবার সূত্র জানায়, সে মোবাইল ফোনে গেমে আসক্ত ছিল। মোবাইল ফোন না পাওয়ায় সে আত্মহত্যা করে। 

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আজ শুক্রবার বেলা ১১ টায় নিহত কলেজ ছাত্র সালমান জোবায়ের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশের ময়না তদন্ত ছাড়াই স্বজনদেন কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Tag
আরও খবর