যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

লক্ষ্মীপুরে ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইয়ের রডের আঘাতে জাহাঙ্গীর হোসেন (২৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত মাহফুজ হোসেন পলাতক রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।


বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার শাকচর ইউনিয়নের উত্তর টুমচর গ্রামে সাহেদ মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে। পেশায় সে অটোরিকশা চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে নিহত জাহাঙ্গীরের শিশু সন্তান পাশের ঘরের গ্লাসে লাঠি নিক্ষেপ করে। এঘটনায় দাদা ডাক-দোহাই দেয়। পরে জাহাঙ্গীর বাড়িতে আসলে তার স্ত্রীকে মারধর করেছে এমন অভিযোগে বাবাকে মারধর করে ছেলে জাহাঙ্গীর । এতে ছোট ভাই মাহফুজ বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটি হয় বড় ভাই জাহাঙ্গীরের সঙ্গে ছোট ভাই মাহফুজের। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় ক্ষিপ্ত হয়ে ছোট ভাই মাহফুজ বড় ভাই জাহাঙ্গীরকে রড দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।


লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফ উদ্দিন আনোয়ার জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ জাহাঙ্গীরের লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয় নি। হত্যার ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

আরও খবর






6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

২৩ ঘন্টা ২৯ মিনিট আগে