অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফুর রহমানকে বিএনপির আহবায়ক কমিটিসহ দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি, স্থায়ী সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা যশোরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে ডা. রাফসানের মামলা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ সদস্য রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ বৃষ্টির জলে ভিজছে শরীর, তেলের জন্য অপেক্ষা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

ধর্ম প্রতিমন্ত্রীর নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করে নৌকা প্রতীকের তোরণ নির্মাণ!


জামালপুর-২ ইসলামপুর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করে নৌকা প্রতীকের গেটসহ তোরণ নির্মাণ করার অভিযোগ উঠেছে। ওইসব তোরণে নৌকায় ভোট চেয়ে ধর্ম প্রতিমন্ত্রী ছবিসহ নৌকা প্রতীকের পোস্টার সাঁটিয়ে দেওয়া হয়েছে।


অভিযোগ উঠেছে, সরকার দলীয় প্রার্থীর পক্ষে  আচরণবিধি লঙ্ঘন হলেও আইনগত ব্যবস্থাগ্রহণ করতে দেখা যায়নি সংশ্লিষ্টদের। তবে ধর্ম প্রতিমন্ত্রীর দাবি, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি। আর উপজেলা প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে, কোথাও আচরণবিধি ভঙ্গের ঘটনা ঘটলে, তড়িৎ ব্যবস্থা নেওয়ার।


সরেজমিনে দেখা গেছে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরিদুল হক খান দুলালের নির্বাচনী প্রচারণার লক্ষ্যে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর বাজারের মূল প্রবেশ পথে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে গেটসহ নৌকা প্রতীকের বিশাল তোরণ নির্মাণ করা হয়েছে। একই ইউনিয়নের টুংরাপাড়া ব্রিজপাড়, চন্দনপুর মোড় এবং কড়ইতলা এলাকাতেও নির্মাণ করা হয়েছে গেটসহ নৌকা প্রতীকের তোরণ।

এছাড়া উপজেলা শহরের প্রাণ কেন্দ্র রেলওয়ে স্টেশন মোড়ে নৌকা প্রতীকের তোরণ নির্মাণ করা হয়েছে। নির্মিত ওইসব তোরণে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছবিসহ 'নৌকায় ভোট দিন' লেখা সংবলিত ব্যানার সাঁটিয়ে দেওয়া হয়েছে। 


কেঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীনের সমর্থক পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুর বলেন, 'আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয় করতে তাঁর সমর্থকেরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচার-প্রচারণা করে যাচ্ছে। বিভিন্ন জায়গায় গেটসহ নৌকা তোরণ নির্মাণ করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের হলেও আইনগত ব্যবস্থাগ্রহণ করতে দেখা যাচ্ছে না সংশ্লিষ্টদের।


উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মা জামান চৌধুরী বলেন, 'নির্বচনী প্রচারণায় গেট এবং প্রতীকের তোরণ নির্মাণ করা যাবে না। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নৌকা প্রতীকের তোরণ নির্মাণের বিষয়টি আমার জানা নেই।'


সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, 'আচরণবিধি লঙ্ঘন হওয়ার অভিযোগ কেউ দেয়নি। তবে নির্বাচনী প্রচার-প্রচারণায় প্রার্থীর নামে গেট এবং প্রতীকের তোরণ নির্মাণ করে থাকলে খোঁজ খবর নিয়ে আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।'


এবিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের সঙ্গে  যোগাযোগ করা হলে, 'আচরণবিধি লঙ্ঘন করে কোথাও প্রচারোণা করা হচ্ছে না। বরং আচরণবিধি ভঙ্গ না করতে নেতা-কর্মীরা সজাগ রয়েছেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো ফাঁকা আওয়াজ। কোথাও নৌকা প্রতীকের তোরণ নির্মাণের খবর পাওয়া যায়নি।'

আরও খবর